খেলা

বাতিল হতে পারে অলিম্পিক!

স্পোর্টস ডেস্ক:

অলিম্পিক আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মরি বলেন, পরেরবার আর স্থগিত বা অপেক্ষা নয়। বাতিল হয়ে যাবে টোকিও অলিম্পিক।

চলতি ২০২০ সালে জাপানে হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক। কিন্তু করোনাভাইরাসের কারণে টুর্নামেন্ট পিছিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। তবে পরের বছরেও যদি পরিস্থিতি অনুকূলে না আসে তাহলে টোকিও অলিম্পিক বাতিল হবে বলে জানিয়েছেন অলিম্পিক আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মরি।

আগামী বছর অলিম্পিকের সূচি- ২৩ জুলাই থেকে ৮ আগস্ট। আলোচনা চলছে, পরের বছরও যদি করোনার ভ্যাকসিন তৈরি না হয়, তাহলে এই সূচিতেও ইভেন্টটি গড়ানো সম্ভব হবে না।

তাহলে আবারও পেছানো হবে অলিম্পিক? এমন প্রশ্নে ইউশিরো মরি সরাসরিই বললেন, ‘না, এমনটি আর পরের বার হবে না। গেমসটি তখন একেবারে বাতিলই হয়ে যাবে।’

তবে পরের বছর গেমসটি অনুষ্ঠিত হবে বলে আশাবাদী গেমস প্রধান। বলেন, ‘যদি আমরা চলমান যুদ্ধে জয়ী হতে পারি, তাহলে অতীতের যে কোনও অলিম্পিকের তুলনায় এটি হবে খুবই মূল্যবান। তাই আমাদের বিশ্বাস রাখতেই হবে। নাহলে সব পরিশ্রম ও প্রচেষ্টা বিফলে যাবে।’

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাপানের মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়োশিতাকে ইয়োকোকুরা বলেছেন, করোনার ভ্যাকসিন বা কার্যকরী পথ্য ছাড়া ২০২১ সালে অলিম্পিক আয়োজন কঠিন হয়ে যাবে। পরিস্থিতি নিয়ে তার ভাষ্য ছিল, ‘জাপানের অলিম্পিক আয়োজন করা উচিত নাকি উচিত নয়- এমনটি আমি বলছি না। তবে আমি বলতে চাইছি ভ্যাকসনি ছাড়া এর আয়োজন কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে।’

তিনি আরও পরিষ্কার বলেছেন, ‘জাপানে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও বাকি দুনিয়ায় মহামারি পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না থাকলে এটি আয়োজন কষ্টকর হয়ে যাবে।’

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা