খেলা

রোনালদোর গোলের বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক : ফ্রান্সের বিপক্ষে বুধবার দিবাগত রাতে ইউরোর ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে জাতীয় দলের জার্সি গায়ে ১০৯ গোল হয় তার। এর মধ্য দিয়ে গোলের বিশ্ব রেকর্ড গড়েন সিআর৭। ইরানের সাবেক ফুটবলার আলী দাইয়ির রেকর্ড ১০৯ গোল স্পর্শ করে যৌথভাবে বিশ্বের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন।

আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে মাত্র দুজন ফুটবলার শতাধিক গোল করেছেন এবং তারা দুজনই এখন বিশ্ব রেকর্ডধারী। অবশ্য রোনালদোর সামনে সুযোগ আছে আলী দাইয়িকে ছাড়িয়ে যাওয়ার। কারণ, পর্তুগাল যে ফ্রান্সকে ২-২ গোলে রুখে দিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। নকআউট পর্বে তারা খেলবে বেলজিয়ামের বিপক্ষে। সেই ম্যাচে রোনালদো গোল পেলে সবাইকে পেছনে ফেলে এককভাবে বিশ্ব রেকর্ডটি নিজের করে নিবেন তিনি।

ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। এর মধ্য দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে তার গোল হয় ১০৮। ৬০ মিনিটের মাথায় আবাও পেনাল্টি থেকে গোল পান জুভেন্টাস তারকা। তাতে তার মোট গোল হয় ১০৯। আর ছুঁয়ে ফেলেন দীর্ঘদিন ধরে অধরা থাকা আলী দাইয়ির বিশ্ব রেকর্ড।

আজকের দুই গোলের মধ্য দিয়ে পর্তুগালের হয়ে সবশেষ ৪৫ ম্যাচে মাঠে নেমে ৪৮ গোল করার কৃতিত্ব দেখান সাবেক রিয়াল তারকা।

জাতীয় দলের হয়ে ২০১৬ ইউরোতে ৩ গোল করেছিলেন রোনালদো। আর ২০১৮ বিশ্বকাপে করেছিলেন ৭ গোল। এবারের ইউরোতে ৩ ম্যাচে ইতোমধ্যে ৫ গোল করেছেন। তার মধ্যে ৪টিই পেনাল্টি থেকে। প্রথম ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে করেন ২ গোল পেনাল্টি থেকে। পরের ম্যাচে জার্মানির বিপক্ষে করেন ১ গোল। আর শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে করেন ২ গোল পেনাল্টি থেকে।

এর মধ্যে দিয়ে ইউরোতে একমাত্র খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ১৪ গোল করার কীর্তিও গড়েছেন তিনি। আগেই পেছনে ফেলেছেন ইউরোর সর্বোচ্চ গোলদাতা মিশেল প্লাতিনিকে।

এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামেন ৩৬ বছর বয়সী এই ফুটবলার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা