খেলা

আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : ২৩ জুন। আন্তর্জাতিক অলিম্পিক দিবস। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও দিনটি পালন করে আসছে। এবারও করোনার জন্য সীমিত পরিসরে দিবস পালন করেছে অ্যাসোসিয়েশন।

বুধবার (২৩ জুন) সকাল ১১টায় বিওএ ভবন প্রাঙ্গনে অলিম্পিকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবস উদযাপন শুরু হয়। বিভিন্ন ডিসিপ্লিনের স্বল্প সংখ্যক ক্রীড়াবিদ, সংগঠকরা এতে উপস্থিত ছিলেন। এরপর অলিম্পিকের নীতি, মুল্যবোধ ও নৈতিকতা বিষয় সেমিনার হয়। এই সেমিনারে আলোচনা করেন বিওএ’র কোর্স প্রশিক্ষক মাহফুজুর রহমান সিদ্দিকী।

সেমিনারে তিনি অলিম্পিকের ইতিহাস, বর্ণবাদের বিরুদ্ধে অলিম্পিক, মূল্যবোধ ও নৈতিকতা চর্চার নানা ইতিহাস তথ্য উপাত্তের মাধ্যমে তুলে ধরেন। আন্তর্জাতিক অলিম্পিকের পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাপটেও অলিম্পিকের নীতি, মূল্যবোধ ও নৈতিকতার চর্চারও বিশ্লেষণ করেন।

এসময় ফেডারেশনগুলোকে অনুরোধ করে তিনি বলেন, ‘বাংলাদেশের অনেক ফেডারেশনগুলোর কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি নেই। এই কোড অফ কন্ডাক্ট থাকলে অলিম্পিকের মূল্যবোধগুলো স্ব-স্ব ফেডারেশনও খেলায় আরও বেশি প্রতিফলিত হবে।’

এতে প্রধান অতিথি ছিলেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি বলেন, ‘বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন একটি পরিবার। বিওএ ফেডারেশনগুলোকে নিয়ে অঙ্গাঅঙ্গিভাবে কাজ করে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে।’

দুপুরে অলিম্পিকের ইতিহাস, মূল্যবোধ ও নৈতিকতার বিষয়ে সেমিনারের পর বিকেলে চলছে এন্টিডোপিং নিয়ে আলোচনা। অনেক ক্রীড়াবিদ, কোচরা এতে অংশ নিয়েছেন। আসন্ন টোকিও অলিম্পিকসে অংশগ্রহণকারী অ্যাথলেট জহির রায়হানও উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা