খেলা

টোকিও অলিম্পিকে যাচ্ছেন দিয়া

ক্রীড়া প্রতিবেদক : আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে টোকিও অলিম্পি। সোমবার (২১ জুন) ওয়াইল্ড কার্ডে অলিম্পিক নিশ্চিত করেছেন বাংলাদেশের নারী আর্চার দিয়া সিদ্দিকী।

রোমান সানার পর টোকিও অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন আর্চার দিয়া। দুই বছর আগে রোমান সানা প্রথম কোনো বাংলাদেশি হিসেবে নিজ যোগ্যতায় অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছেন। এবার রোমানের সঙ্গী হচ্ছেন দিয়া।

আর্চারি ফেডারেশনের বিবৃতিতে জানানো হয়, সোমবার অলিম্পিক গেমস ফাইনাল কোয়ালিফিকেশনে কোটা পাওয়ার শেষ দিন ছিলো। এদিন অন্য তিন দেশের তিন অ্যাথলেটের সঙ্গে দিয়াও ওয়াইল্ড কার্ডের জন্য মনোনীত হন।

এর আগে প্যারিসের অলিম্পিক গেমস ফাইনাল কোয়ালিফিকেশন এবং আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-৩ থেকে রিকার্ভ পুরুষ ও মহিলা দলগত বিভাগ থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। মহিলা রিকার্ভ এককেও দারুণ লড়াই করে কোয়ার্টার-ফাইনালে হেরে যান দিয়া। তবে সেই পরাজয় দিয়ার অলিম্পিক যাত্রা আটকাতে পারেনি।

২০১৯ সালের জুনে আর্চারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জিতে এবারের অলিম্পিকে কোটা নিশ্চিত করেন রোমান সানা। এবার দিয়া সুযোগ পাওয়ায় টোকিও অলিম্পিকের আর্চারিতে দুই বিভাগে লড়বে বাংলাদেশ।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা