খেলা

চার ম্যাচ নিষিদ্ধ সাকিব

নিজস্ব প্রতিনিধি: মাঠে অশোভন আচরণের জন্য শাস্তি পেতেই হলো সাকিব আল হাসানকে। অবশ্য আবাহনী-মোহামেডান ম্যাচে আচরণবিধি ভাঙায় অবশ্য অল্পতেই রক্ষা পেলেন তিনি। ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানকে

গতকাল ঘটনার পরপরই সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানিয়েছিলেন ম্যাচ রিপোর্ট দেখে আসছে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত।

শনিবার (১২ই জুন) সাকিবের ক্লাব মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন গণমাধ্যমে, চার ম্যাচের নিষেধাজ্ঞা আসছে তার জন্য।

চির প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে মেজাজ ধরে রাখতে পারেন নি সাকিব। মিরপুরের শেরেবাংলায় দুই দফায় ভুল করেন তিনি। একবার লাথি দিয়ে স্ট্যাম্প উড়িয়ে দেন। আবার দুই হাতে তিন স্টাম্প তুলে নিয়ে আছাড় মারলেন মাটিতে।

ঘটনার সূত্রপাত গতকাল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডান-আবাহনী ম্যাচে। মোহামেডানের ছুঁড়ে দেওয়া ১৪৫ রানের চ্যালেঞ্জে তখন ব্যাট করছে আবাহনী। পঞ্চম ওভারে আবাহনীর মুশফিকুর রহিমকে করা সাকিবের বলটা লেগেছিল তার পায়ে।

দুই হাত তুলে আবেদন করেন সাকিব। আম্পায়ার ইমরান পারভেজ নাকচ করেন ওই আবেদন। কয়েক সেকেন্ড না যেতেই সাকিব মেজাজ হারিয়ে বসেন। স্টাম্পে লাথি মেরে ভেঙে ফেললেন। এরপর ক্ষিপ্ত হয়ে কথা বললেন আম্পায়ার ইমরান পারভেজের সঙ্গে। এরপর সতীর্থরা এসে সাকিবকে টেনে নেন।

পরের ওভারে আবারও মেজাজ হারান তিনি। পঞ্চম বলের পর বৃষ্টি আসায় খেলা বন্ধ করেন আম্পায়ার। মাঠকর্মীদের দিকে ইশারায় কভার আনতে বলেন আম্পায়ার মাহফুজুর রহমান। তখন হঠাৎই রেগে যান সাকিব।

মুখোমুখি হন আম্পায়ারের, ক্ষিপ্ত ভঙ্গিতে আম্পায়ারকে শাসান তিনি। কথা কাটাকাটির এক পর্যায়ে সাকিবের রাগের চূড়ান্ত রূপ দেখা যায়। নন স্ট্রাইকিং প্রান্তের তিনটি স্টাম্পই উপড়ে ফেলেন তিনি। দেন আছাড়ও। এরপর তিনি ধীরে ধীরে যেতে থাকেন ড্রেসিং রুমের দিকে।

এর আগে ঢাকা প্রিমিয়ার লিগের জৈব সুরক্ষাবলয় ভেঙেও ক্ষমা চেয়েছিলেন সাকিব। এর আগেও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের একাধিকবার শৃঙ্খলাভঙ্গের ঘটনা আছে। সেগুলোর জন্য তিনি বিভিন্ন সময় শাস্তিও পেয়েছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা