খেলা

প্রিমিয়ার লিগের সিদ্ধান্ত নির্বাহী কমিটির উপর

ক্রীড়া প্রতিবেদক:

করোনাভাইরাসের প্রভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে প্রিমিয়ার ফুটবল লিগ। খেলা বন্ধ থাকলেও ব্যয় কিন্তু কমেনি ক্লাবগুলোর।

বিদেশি খেলোয়াড়দের বসিয়ে রেখে বেতন দিতে হচ্ছে। এছাড়া অন্যান্য খরচ তো আছেই। তবে প্রিমিয়ার লিগের সিদ্ধান্ত নির্বাহী কমিটির উপর ছেড়ে দিয়েছে পেশাদার লিগ কমিটি।

বর্তমান অবস্থা নিয়ে ২৫ এপ্রিল শনিবার পেশাদার লিগ কমিটি ভিডিও কনফারেন্স করে। সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হলেও আদতে বড় কোনও সিদ্ধান্ত হয়নি। লিগ কমিটি বাফুফের নির্বাহী কমিটির ওপর ছেড়ে দিয়েছে প্রিমিয়ার ফুটবলের লিগের ভবিষ্যৎ। সেখানেই এবারের লিগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

সভায় ক্লাবগুলোর ক্ষতি পুষিয়ে ওঠার লক্ষ্যে ফিফা-এএফসির মাধ্যমে আর্থিক প্রণোদনা প্রদান এবং প্রয়োজনবোধে বিদেশি খেলোয়াড় ব্যতীত লিগ আয়োজন করা, রেলিগেশন রোধকরণ ও অনিশ্চিত পরিস্থিতিতে চলমান লিগ স্থগিত বা বাতিলকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।

লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, লিগ কমিটি ইচ্ছা করলেই ফুটবল লিগ বন্ধ বা নতুন করে শুরু হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে না। এটা পুরোপুরি নির্বাহী কমিটির ওপর নির্ভর করে। এছাড়া ফিফা-এএফসির বিষয় তো আছেই। তাদের অনুমতি ছাড়া লিগ বন্ধ বা অন্য কিছু করা যাবে না।

শিগগিরিই নির্বাহী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা