খেলা

নিলামে উঠছে মাশরাফির জার্সি-বুট

স্পোর্টস ডেস্ক:

দেশের করোনার সংকটময়কালে নানান ভাবে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক এবার জার্সি-বুট নিলামে তুলতে যাচ্ছেন। যার অর্থ খরচ হবে গরিব-দুস্থদের সাহায্যে।

‘অকশন ফর অ্যাকশন’ নামক সংস্থাই মাশরাফির স্মারকগুলোর নিলাম প্রক্রিয়া পরিচালনা করবে। এই সংস্থাই সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে।

মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুলের পর ক্রিকেট ক্যারিয়ারে ব্যবহূত প্রিয় জার্সি, বুট নিলামে তুলবেন মাশরাফি। সুনির্দিষ্ট দিন ঠিক না হলেও অচিরেই নড়াইল এক্সপ্রেসের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্মারক কেনার সুযোগ পাচ্ছে ক্রিকেটপ্রেমীরা।

সম্প্রতি অকশন ফর অ্যাকশন প্ল্যাটফরমের মাধ্যমে বিশ্বকাপে ব্যবহার করা প্রিয় ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব। ২০ লাখ টাকা বিক্রি হয়েছে তার।

মুশফিক ঘোষণা দিয়েছেন প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলবেন। আশরাফুলও সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়া ব্যাট নিলামে তুলতে যাচ্ছেন। যার ভিত্তি মূল্য ১৫ লাখ টাকা করার ইচ্ছা রয়েছে আশরাফুলের। সঙ্গে কার্ডিফের ঐতিহাসিক সেঞ্চুরির ব্যাটও নিলামে তুলবেন সাবেক এই অধিনায়ক।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা