খেলা

বিশ্বকাপ ক্রিকেটে বাড়ল দল

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দল বাড়ানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক আইসিসি। মঙ্গলবার (১ জুন) এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে এবং ২০২৭ সাল থেকে ওয়ানডে বিশ্বকাপে দলের সংখ্যা বাড়বে। ফিরিয়ে আনা হবে বাতিল হওয়া চ্যাম্পিয়নস ট্রফিও।

আইসিসি বিশ্বকাপে দল বাড়ানোর চিন্তাভাবনা করছে বলে সপ্তাহ দুয়েক আগে জানিয়েছিল ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। সেই গুঞ্জন আজ সত্যি হলো।

২০২৪ সাল থেকে ২০৩১ সালের সূচি পরিকল্পনা ঘোষণা করেছে আইসিসি। এই পরিকল্পনা অনুযায়ী আট বছরের চক্রে দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে আইসিসি।

২০২৭ ও ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে ১৪ দলের। ২০১৯ সালের বিশ্বকাপে দলের সংখ্যা কমিয়ে ১০টি করে আইসিসি। ২০২৩ বিশ্বকাপটাও হবে ১০ দলের। দলের সংখ্যা কমানোয় কম সমালোচনা হয়নি আইসিসির। আইসিসি জানিয়েছে, ২০২৭ ও ২০৩১ সালে বিশ্বকাপ অনুসরণ করবে ২০০৩ সালের বিশ্বকাপের কাঠামো। দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্ব খেলবে ১৪টি দল। প্রতি গ্রুপের শীর্ষ তিনটি দল উঠবে সুপার সিক্সে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল। সব মিলিয়ে ম্যাচ হবে ৫৪টি।

আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বিশ্ব আসরে এখন খেলে ১৬টি দল। এ বছরের এবং পরের বছরের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে ১৬ দলকে নিয়েই। তবে ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালে ২০ ওভারের বিশ্বকাপে খেলবে ২০টি করে দল। প্রথম পর্বে চার গ্রুপে ভাগ হয়ে খেলবে ২০ দল। প্রতি গ্রুপে দল থাকবে পাঁচটি। গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা