খেলা

বিশ্বকাপ জেতা হলো না বাংলাদেশের

সাননিউজ ডেস্ক: বাংলাদেশের বিশ্বকাপ জেতা হলো না। রোববার সুইজারল্যান্ডের লুজানে রোমান সানা ও দিয়া সিদ্দিকী বিশ্বকাপ আরচ্যারির রিকার্ভ মিশ্র দলগত ফাইনালে হেরে হয়েছেন রানার্স আপ। ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে গেছেন লাল-সবুজের দুই প্রতিনিধি।

সুইজারল্যান্ডের লুজান এক্সিলেন্স আরচ্যারি সেন্টারে শেষটা সুখকর হয়নি বাংলাদেশের। দেশের ক্রীড়াঙ্গনের চোখ ছিল লুজানে। হয়তো সেই প্রত্যাশার ভারে কিছুটা ন্যুব্জ ছিলেন বাংলাদেশের দুই আরচ্যার রোমান সানা ও দিয়া সিদ্দিকী।

ফাইনালে প্রতিপক্ষ নেদারল্যান্ডস ৫-১ সেট ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশে ফাইনালে হারলেও টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্স করেছে। বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে র্শীষে থাকা দলগুলোকে হারিয়ে ফাইনালে উঠে চমকে দিয়েছিলেন রোমানরা।

আজ (রোববার) ফাইনালের প্রতিপক্ষ নেদারল্যান্ডসের ভ্যান ডেন বার্গ ও ক্লোসার গ্যাব্রিয়েলা বিশ্ব আরচ্যারিতে বড় নাম। তাছাড়া বিশ্ব আরচ্যারিতে হল্যান্ডের র‌্যাঙ্কিংয়ে মাত্র দুই যেখানে বাংলাদেশের ১৭।

বাংলাদেশের দুই আরচ্যার রোমান সানা ও দিয়া প্রথম সেটে একেবারেই বাজে করেন। দুই জনই সাত করে স্কোর করেছেন। প্রথম সেটেই খানিকটা পিছিয়ে পড়েছেন। দ্বিতীয় সেটে দুই জনই নয় করে স্কোর করে ফেরার চেষ্টা করেন। তৃতীয় সেটে আবার ছন্দ পতন। আজকের আবহাওয়া বেশ রৌদ্রজ্জ্বলই ছিল। এরপরও নিজেদের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি তাদেরকে।

এর আগে বৃহস্পতিবার রিকার্ভ মিশ্র দলগতের ইলিমিনেশন রাউন্ডে ৫-৩ সেটে ইরানকে, ৫-১ সেটে জার্মানিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন তারা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনের সঙ্গে প্রথম পর্যায়ে ৪-৪ সেট পয়েন্টে সমতা হয়।

পরবর্তীতে দলের দু’জন আরচার ১টি করে তীর ছুড়লে বাংলাদেশের স্কোর হয় (১০+৯) ১৯ এবং স্পেনের স্কোর হয় (৯+৩) ১২।

শেষ তীরের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ ৫-৪ সেটে স্পেনকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ ৫-৩ সেটে কানাডাকে হারিয়েছিল। বাংলাদেশ রিকার্ভ মিশ্র বিভাগেই একমাত্র ফাইনালে উঠেছিল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা