খেলা

করোনাতেও ফুটবল অনুশীলনের অনুমতি স্পেনে!

স্পোর্টস ডেস্ক:

মহামারী করোনা ভাইরাসের কারণে বিশ্বের প্রায় সকল খেলাই স্থগিত রয়েছে। এই ভাইরাসের কারণে বড় সব ক্রীড়া আসর বন্ধ বা স্থগিত রাখা হয়েছে। তবে স্পেনে করোনা ভাইরাসের পরিস্থিতি উন্নতি হওয়ায় মাঠে ফুটবল ফেরানোর পরিকল্পনা করছে লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

এজন্য স্পেনের ক্রীড়া পরিষদের কাছে অনুমতিও চাওয়ায় তাতে রাজিও হয়েছে স্পেনের ক্রীড়া পরিষদ (সিএসডি)।

তবে অনুশীলনে শর্ত জুড়ে দিয়েছে স্পেনের ক্রীড়া পরিষদ। সবধরনের প্রটোকল মেনে অনুশীলন করতে পারবে লা-লিগার দলগুলো।

সিএসডি এক বিবৃতিতে জানায়, করোনাভাইরাস পরিস্থিতি যাচাই করেই সিদ্ধান্তটি গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এটির অনুমতি দিলেই অনুশীলন করতে পারবে এবং কঠোর স্বাস্থ্য প্রটোকল অনুসরণ করতে হবে’। তবে অনুশীলন কবে নাগাদ শুরু করা যাবে, এমন কোন ধারনা দেয়নি সিএসডি।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে স্পেনে ২০ হাজার ৮শ মানুষের মৃত্যু হয়েছে। পুরো বিশ্বে সর্বাধিক মৃত্যুর তালিকায় তৃতীয় স্থানে আছে স্পেন। সবার উপরে যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে ইতালি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা