খেলা

বিসিবির দরজা চিরদিনের জন্য বন্ধ জাভেদ ওমরের!

স্পোর্টস ডেস্ক:

দলের তথ্য পাচারের অভিযোগে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমরকে বিসিবির কোন পদে দায়িত্ব না দেওয়ার জন্য জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি।

সোমবার (২০ এপ্রিল) ক্রিকেট ভিত্তিক নিউজ পোর্টাল ক্রিকবাজের বরাত দিয়ে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জাভেদ ওমরকে বাংলাদেশ নারী দলের সর্বশেষ দুই সিরিজে ম্যানেজারের দায়িত্ব দিয়েছিল বিসিবি।

চলতি বছর অনুষ্ঠিত নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে তার বিরুদ্ধে দলের তথ্য পাচারের বিষয়ে সন্দেহজনক কার্যকলাপের দৃষ্টিগোচর হয় আইসিসির। কিন্তু তিনি বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ছিলেন বলেই আইসিসি তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়নি।

নাম প্রকাশ না করা শর্তে এক বিসিবি কর্মকর্তা বলেছেন, ‘হ্যাঁ, আইসিসি আমাদের অবহিত করেছে বিষয়টি এবং তাকে ভবিষ্যতে কোনো ইভেন্টে না রাখার ব্যাপারে জানিয়েছে। সত্যি কথা বলতে বিষয়টি খুবই হতাশাজনক।’

জাভেদ ওমর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে ৪০টি টেস্ট ও ৫৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

উল্লেখ্য, মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের সঙ্গে শেষ হয়েছিল জাভেদ ওমরের চুক্তি। বর্তমান প্রেক্ষাপটে সেটি আর নবায়নের কোন সুযোগ নেই, বরাবরের মতো তাই সাবেক ওপেনারের জন্য বন্ধ হয়ে গেল বিসিবির দরজা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা