টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
খেলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্য সহায় হয়েছে টাইগার ক্যাপ্টেন মুমিনুল হকের। টস জিতেই ব্যাটিংয়ে বেছে নিয়েছেন তিনি।

পাঁচ জন বোলার নিয়ে মাঠে নামছে টাইগাররা। তার মধ্যে তিন জন পেসার। বাকি দুজন স্পিনার। অলরাউন্ডারের ভূমিকায় মেহেদী হাসান মিরাজ রয়েছেন সপ্তম স্থানে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে প্রথম পয়েন্টের খোঁজে মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সাইফ হাসান ও ইবাদত হোসেন চৌধুরী ।

শ্রীলঙ্কার টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্দিমাল, দাসুন শনাকা, পাথুম নিসানকা, ওশাদা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথুস, নিরোশান ডিকভেলা, রমেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্ডো, সুরাঙ্গা লাকমাল, রোশেন সিলভা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রম, লাহিরু কুমারা ও আসিথা ফার্নান্ডো।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা