খেলা

তালেবানের হামলায় চার আফগান ক্রিকেটার আহত

স্পোর্টস ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে আফগানিস্তান বর্তমানে লকডাউন চলছে। তবে এর মাঝেও সেখানে হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন তালেবান।

আর এতে সেখানকার চার স্থানীয় ক্রিকেটার গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

১৭ এপ্রিল শুক্রবার বিষয়টি নিশ্চিত করে আফগানিস্তানের সেনাবাহিনী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, লকডাউন নির্দেশ অমান্য করে লাঘমান প্রদেশের কারঘাই এলাকায় ক্রিকেট অনুশীলন করছিলেন কিশোররা। সেখানেই তালেবান জঙ্গিরা হামলা চালায়। এসময় চারজন ক্রিকেটার আহত হন।

স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অবশ্য তালেবানদের পক্ষ থেকে এই হামলার ব্যাপারে এখনো কোনও বিবৃতি পাওয়া যায়নি।

যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত ৮৪০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩০ জন মারা গেছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা