খেলা

লা লিগা'র যারা যাবে চ্যাম্পিয়নস লিগে

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের কারণে দিশেহারা স্পেন। লকডাউন করা হয়েছে পুরো দেশ। বন্ধ রয়েছে সব ধরনের জনসমাগম। এই মহামারিতে বন্ধ রয়েছে স্পেনের জনপ্রিয় ফুটবল লিগ 'লা লিগা'।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলতি মৌসুমের লা লিগা বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর যদি এ মৌসুমে খেলা আর মাঠে না গড়ায় তাহলে আগামী মৌসুমে কোন দলগুলো চ্যাম্পিয়নস লিগ খেলবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এই প্রশ্নের আপাতত সমাধান খুঁজে বের করেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন-আরএফইএফ ।

আরএফইএফ জানিয়েছে, চলতি মৌসুমের লা লিগা যদি কোনোভাবেই শেষ করা সম্ভব না হয় সেক্ষেত্রে সর্বশেষ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার দলকেই বেছে নেয়ার হবে পরবর্তী চ্যাম্পিয়নস লিগের জন্য।

লা লিগার প্রতিটি দল এখন পর্যন্ত ২৭টি করে ম্যাচ খেলেছে। ওই সময় পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষ রয়েছে বার্সেলোনা। বার্সার পয়েন্ট ৫৮। এর পরেই রয়েছে রিয়াল মাদ্রিদ। ২ পয়েন্ট কম নিয়ে রিয়েল আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৪৭। সেভিয়ার চেয়ে এক পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে রিয়াল সোসিয়েদাদ।

লা লিগার কোন ম্যাচ যদি আর না হয় তাহলে এই চারটি দল অংশ নেবে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা