খেলা

এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের প্রভাব বেশ বড় আকারেই পড়েছে ক্রীড়াঙ্গনে। একেরপর এক স্থগিত হচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট। এবার সেই তালিকায় উঠতে যাচ্ছে ঘরোয়া লিগের সব থেকে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) নাম।

১৪ এপ্রিল মঙ্গলবার সকাল থেকেই ভারতে লকডাউন বেড়ে ৩ মে পর্যন্ত বর্ধিত হয়েছে। ফলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় আইপিএল।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রের জানা যায়, ৩ মে’র পর পরিস্থিতি পর্যালোচনা করা হবে। এ মেগা টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ ।

করোনার কারণে ১৫ এপ্রিল পর্যন্ত লকডাউন ছিল ভারত। এবার ভারত জুড়ে ৩ মে পর্যন্ত লকডাউন বেড়েছে। এতে বলাই যায় যে চলতি বছরে আইপিএল আয়োজন কঠিন।

বর্তমান পরিস্থিতিতে মে মাসের পর লকডাউন উঠলেও আইপিএলের মতো স্পোর্টিং ইভেন্ট আয়োজন করা বেশ কঠিন।

কয়েকদিন আগেই আইপিএলের ভবিষ্যত্ স্পষ্ট করে দেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তাঁর কথায়, গোটা দুনিয়ায় এখন কোনও দেশেই প্রায় কোনও ধরনের খেলা আয়োজনের মতো পরিস্থিতি নেই। তাই এবারের মতো আইপিএল ভুলে যাওয়াই ভাল।

অন্যদিকে আইপিএল না হলে বিপুল ক্ষতির মুখে পড়তে হবে বিসিসিআই আর ফ্র্যাঞ্চাইজিদের। তাই আইপিএল বাতিলের ঘোষণা করতে পারছেন না বোর্ড কর্তারা।

করোনার কারণে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি বাতিল হয়, তাহলে সেই উইন্ডোয় আইপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিসিআই এর।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা