খেলা

শচিন টেন্ডুলকার করোনা আক্রান্ত

স্পোর্টস ডেস্ক : ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভক্তদের এই দুঃসংবাদটি দিয়েছেন শচিন নিজেই।

কদিন আগেই কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলেছেন শচিন। ভারতীয় লিজেন্ডস দলকে নেতৃত্বও দেন সাবেক এই অধিনায়ক।

শনিবার সকালে টুইটারে নিজের করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়ে শচিন বলেন, ‘কোভিডকে দূরে রাখার জন্য আমি পরীক্ষা করিয়ে নিচ্ছিলাম এবং সবরকমের সতর্কতা অবলম্বন করছিলাম। কিন্তু মৃদু উপসর্গের পর আজ আমার করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। বাড়ির বাকি সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।’

শচিন জানিয়েছেন, আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে থাকছেন এবং চিকিৎসকদের পরামর্শমতো চলছেন। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানিয়েছেন ভারতের সাবেক এই মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান।

শচিন বলেন, ‘এই সময় আমাকে যারা সাহায্য করছেন, সেই সব স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই সেই সব শুভাকাঙ্ক্ষীদের, যারা আমার এবং গোটা দেশের পাশে আছেন। সবাই ভালো থাকুন।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা