খেলা

জন্মদিনে সাকিবকে শিশিরের শুভেচ্ছা

ক্রীড়া প্রতিবেদক : অন্যরকম জন্মদিন কাটালেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার (২৪ মার্চ) ছিল তার ৩৪তম জন্মদিন। এদিন স্ত্রী ও তিন সন্তানের পাশে না থেকে প্রিয় মাঠ মিরপুরে ব্যাটিং করতে দেখা গেছে তাকে। তবে সুদূর যুক্তরাষ্ট্র থেকে তাকে শুভেচ্ছা জানালেন স্ত্রী উম্মে আহমেদ শিশির।

শিশির তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রিয় স্বামীকে শুভেচ্ছা জানান, ‘আমার প্রিয় স্বামী, আমার জানামতে সবচেয়ে শক্তিশালী মানুষ তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার সফলতা ও বিজয়ী হতে শেষ দিন পর্যন্ত কত যুদ্ধ তোমাকে করতে হবে তা কোনও ব্যাপার নয়। আমি তোমাকে ভালোবাসি এবং সবসময় তোমার পাশে থাকবো। একসঙ্গে আমরা শক্তিশালী। আলহামদুলিল্লাহ।’

দুই মেয়ের পর গত সপ্তাহে সাকিবের ঘর আলো করে আসে তাদের প্রথম ছেলে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউ জিল্যান্ড সফর থেকে ছুটি নেন বাঁহাতি অলরাউন্ডার। আর আইপিএল খেলতে শ্রীলঙ্কা সিরিজ থেকেও সরে দাঁড়ান তিনি। আগামী মাসে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রস্তুতি নিতেই মিরপুরে ব্যাটিং করতে দেখা গেলো সাকিবকে।

জন্মদিনের সকাল সাকিব কাটান প্রিয় মাঠ, প্রিয় জায়গায়। প্রথম প্রহরে বাসায় কেক কেটেছেন। সঙ্গে ছিলেন বোন জান্নাতুল ফেরদৌস রিতু।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে কুচকির ইনজুরি নিয়ে গত মাসে সাকিব মাঠের বাইরে যান। দীর্ঘদিন পর ব্যাট নিয়ে সাকিব নামলেন ২২ গজে। অনুশীলনে তার ব্যাটিংয়ে ছিল না জড়তা। থ্রোয়ার বুলবুলের বলগুলো খেলছিলেন সিদ্ধহস্তে। স্ট্রোক খেলার দিকে বেশি নজর ছিল তার। টাইমিং মেলাতে সময় নিয়েছিলেন। এরপর সব পিচার পারফেক্ট। জন্মদিনে একেবারেই অন্যরকম দিন কাটলো সাকিবের।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা