খেলা

বিরক্তি নিয়েই মিরপুর ছাড়লেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক : ঢাকায় পা দিয়েই নিজেকে আড়ালে রেখেছিলেন তিনি। কিছুতেই গণমাধ্যমের মুখোমুখি হতে চাইছেন না সাকিব আল হাসান। তাকে ঘিরে অবশ্য এখনো বাংলাদেশ ক্রিকেট। কয়েকদিন আগেই ফেসবুক লাইভে উত্তাপ ছড়িয়েছিলেন এই অলরাউন্ডার। বোর্ড পরিচালকের সমালোচনা করেছেন প্রকাশ্যে। এনিয়ে থমথমে অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব।

সোমবার দিনগত রাতে দেশে ফেরার পর মঙ্গলবার বাসা থেকে বের হননি। আজ বুধবার সকালে এসেছিলেন মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। ঘণ্টা খানেক অনুশীলন করেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্যই প্রস্তুত হচ্ছেন তিনি। হালকা ওয়ার্ম আপের পর সাকিব চলে যান ইনডোরে। একজন থ্রোয়ারকে সঙ্গে নিয়ে সেখানে নেটে ব্যাট করেন তিনি।

অনুশীলন শেষে দুই ঘণ্টার মতো বিসিবি অফিসে অবস্থান করেন সাকিব। এ সময় ড্রেসিংরুমে বিশ্রাম শেষে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের কক্ষে যান তিনি। তবে সেখান তাদের মধ্যে কি কথা হয়েছে, সেটি জানা যায়নি।

এরপর বেলা সাড়ে ১২টা নাগাদ মিরপুর স্টেডিয়াম ছাড়েন সাকিব। এ সময় মিডিয়াকর্মীরা কথা বলার জন্য অনুরোধ করলেও তাতে সাড়া দেননি তিনি। অনেকটা বিরক্তি প্রকাশ করে গাড়ির দরজা লাগিয়ে সোজা মিরপুর ত্যাগ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা