খেলা

বিসিবির ইতিহাসে সেরা প্রেসিডেন্ট আমি হব : সাকিব

স্পোর্টস ডেস্ক : ধীর পায়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এগিয়েছে বেশ অনেকটা দূর। এখনও ভারত, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী এখনও হয়ে উঠতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তবে বলাটা যতো সহজ, কাজ করে দেখানো ঠিক ততটাই কঠিন। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রায় সবসময়ই সমালোচনার মুখে পড়ে। বোর্ডকে নিয়ে কাজ করাটা বেশ কষ্টসাধ্যই। আর এই কঠিন কাজটিই সাকিব আল হাসান করতে চাইছেন। সুযোগ থাকলে দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসন বিসিবি'র সভাপতির চেয়ারে বসে কাজ করতে চান দেশের ক্রিকেট নিয়ে।

শনিবার (২০ মার্চ) বাংলাদেশের ক্রিকেটভিত্তিক স্বনামধন্য সংবাদমাধ্যম ক্রিকফ্রেঞ্জির আয়োজনে বিশেষ সাক্ষাৎকারে এসেছিলেন সাকিব আল হাসান। সেখানেই বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেট সম্পর্কিত নানান বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সেখানেই নিজের এমন ইচ্ছার কথা জানিয়েছেন সাকিব।

ক্রিকফ্রেঞ্জির আয়োজনে লাইভে এসে সাকিব বলেন, ‘আমার কাছে তো মনে হয় বিসিবি'র কখনো ওই অবস্থায় যেতে পারি। আমি যত ভালো কাজ করবো, বাংলাদেশে এটা আর কেউ করতে পারবে না। অবশ্যই যদি ক্রিকেটে থাকি আর বিসিবি সভাপতি হওয়ার সুযোগ থাকে। অবশ্যই সেটা হতে চাইবো। এবং আমি জানি বিসিবি'র ইতিহাসের সেরা হতে পারবো। এটা আমি খুব ভালোভাবে বিশ্বাস করি।’

ক্রিকেট বোর্ডের এখনও দুর্বলতার কারণে বেশ আক্ষেপে পুড়ছেন সাকিব আল হাসান। তবে সাকিব মনে করেন সুযোগ পেলে এসব আক্ষেপ মুছে দেশের ক্রিকেটকে নিয়ে যেতে চান আরও উপরে। এছাড়াও দেশের বাইরের ছোটখাটো ক্রিকেটারদেরও বাড়তি মূল্যায়ন করা হয় বলে অভিযোগ দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

তিনি জানান, ‘নির্মম সত্যটা হচ্ছে, যখন আমাদের দেশে বাইরের কেউ খেলতে আসে আমরা তাদের স্যার, হুজুর করতে থাকি দুএকজন ছাড়া। যারা অল্প কয়টা ম্যাচ খেলছে বা খেলেওনি তাদের সাথে এমন করি। আমাদের দেশে যারা ৫/৭ বছর খেলছে তাদের রেসপেক্ট করি না। আমাদের দেশের মানুষই যদি আমাদের সম্মান না করে, বোর্ড সম্মান না করে, ক্রিকেটাররা সম্মান না করে, অন্য দেশের মানুষ কীভাবে করবে?’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা