খেলা

নারী দিবসে আনুশকার প্রশংসায় কোহলি

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসে মেয়ের নতুন ছবি শেয়ার করলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। ছবিতে আনুশকা শর্মা এবং মেয়ে ভামিকাকে দেখা যাচ্ছে একসঙ্গে। ছোট্ট ভামিকার মুখ প্রকাশ্যে না আনলেও, মায়ের সঙ্গে মেয়ের খুনসুটির ছবি প্রকাশ করেন বিরাট।

সন্তানের জন্মের আগে থেকেই বিরাট, অনুশকা জানিয়ে দেন, সন্তানের মুখ তারা প্রকাশ করবেন না। সেই অনুযায়ী, সন্তানের জন্মের পরপরই আনুশকাকে নিয়ে চুপিসারে হাসপাতাল থেকে চলে যান বিরাট কোহলি। হাসপাতাল থেকে চুপিসারে গেলেও, মেয়ের নাম প্রকাশ করেন বিরাট। জানান, দুর্গার আরেক নাম ভামিকা। সেই অনুযায়ী, তারাও মেয়ের নাম রেখেছেন ভামিকা।

ইনস্টাগ্রামে প্রকাশ করা ছবিতে কোহলি তার মেয়ে সম্পর্কে লিখেছেন, ‘তোমাকে জন্ম নিতে দেখে এক অনাবিল আনন্দ পেয়েছিলাম।’ একইসঙ্গে ঘরণী অনুশকা সম্পর্কে তিনি লিখেছেন, ‘তোমার মত কঠিন মানসিকতার, ভয়হীন, লড়াকু নারী খুবই কম দেখেছি।’

স্ত্রী ও কন্যাকে সম্মান জানানোর জন্য ইনস্টাগ্রামের সাহায্য নিলেন ভারত অধিনায়ক। ভামিকা সম্পর্কে কোহলি আরও লেখেন, ‘সন্তানকে জন্ম নিতে দেখার অভিজ্ঞতা দারুণ ও অবিশ্বাস্য। সেই মুহূর্তের সাক্ষী হতে পেরে গর্ব বোধ করছি। একই সঙ্গে বুঝতে পেরেছি নারীদের মধ্যে এক অদ্ভুত শক্তি আছে। ভগবানের দেওয়া সেই শক্তির জন্যই নারীরা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও লড়াকু মানসিকতার।’

স্ত্রী আনুশকাকেও ভরিয়ে দিলেন প্রশংসায়। লিখলেন, ‘নারী দিবসে তোমাকে শুভেচ্ছা। তুমি খুবই কঠিন মানসিকতার। কঠিন পরিস্থিতিতেও ভয়হীন থাকো। তাই সামনে থেকে লড়াই করতে পারো। তাই তো তোমাকে ও তোমার মত অগণিত মা-কে এই বিশেষ দিনের অনেক শুভেচ্ছা।’

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা