খেলা

দুই টেস্টেই পাওয়া যাবে সাকিবকে

ক্রীড়া প্রতিবেদক : অবশেষে দূর হলো সব শঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবেন সাকিব আল হাসান। চোট গুরতর না হওয়ায় মাঠে নামতে কোনো ঝামেলা নেই বিশ্বসেরা অলরাউন্ডারের।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানান, অলরাউন্ডার সাকিব আল হাসানকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজে পাওয়া যাবে। স্ক্যানে জানা গেছে, তার কুঁচকির চোট গুরতর নয়।

ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুঁচকির চোটে পড়েন সাকিব। পঞ্চম ওভারের পঞ্চম বল করতে এসে চোট পাওয়ায় মাঠ ছাড়েন তিনি। তার আগে ব্যথায় মুখ বিকৃত হয়ে যায় তার। যার কারণে টেস্ট সিরিজে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দলে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে দ্রুত সুস্থ হয়ে ওঠেছেন ৩৩ বছর বয়সী তারকা।

বিসিবি’র চিকিৎক মঞ্জুর হোসেন জানান, ‘তার (সাকিব) স্ক্যান রিপোর্ট খুব ভাল এবং ভয়ের কোনো কারণ নেই। সন্ধ্যায় আমাদের ফিজিও জুলিয়ান তাকে দেখেছে এবং তার উন্নতি হয়েছে। আমরা আশাবাদী যে, সে শিগগিরই অনুশীলনে ফিরবে। ’

তিনি আরও বলেন, ‘সম্ভত সে ১/২ দিন বিশ্রামে থাকবে। তবে আজকে স্ক্যান রিপোর্ট পাওয়ার পর বিবেচনা করা যায়, তার প্রথম টেস্ট খেলা নিয়ে কোনো সন্দেহ নেই।

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে উজ্জ্বল সাকিবের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে ক্যাবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ব্যাট হাতে ৫৬.৫ গড়ে ১১৩ রান করার পাশাপাশি বল হাতে ৬ উইকেট নেন তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ক্যাম্প শুরু, নেই রোনালদো

নতুন মৌসুমের প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে আল-নাসর। পুরো স্কোয়াড প্রায় সম...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা