খেলা

রোনালদোকে ছাড়াই কোপা ইতালিয়ার সেমিতে জুভেন্টাস 

ক্রীড়া ডেস্ক : কোপা ইতলিয়ার কোয়ার্টার ফাইনালে দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই নামে জুভেন্টাস। তার অনুপস্থিতি আঁচ করতে না দিয়ে স্পালকে চার গোলে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আন্দ্রে পিরলোর শিষ্যরা।

ঘরের মাঠ, চেনা পরিবেশ আর প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল স্পাল। তাই কোচ রোনালদোক না নামিয়ে দিয়েছেন বিশ্রাম। সিআরসেভেনের না থাকা বুঝতেই দেননি মোরাতা-চিয়েজারা। ৪-০ গোলে জয় হাসিমুখে মাঠ ছাড়ে জুভেন্টাস। সেমিফাইনালে ওল্ড লেডিরা মুখোমুখি হবে ইন্টার মিলানের।

প্রথমার্ধে পেনাল্টি থেকে এগিয়ে যায় জুভেন্টাস। মাঝ মাঠ থেকে বল পেয়ে দুরন্ত গতিতে ছুটছিলেন অ্যাডরেইন র‍্যাবিয়ট। ডি বক্সের বাঁ দিক হয়ে এগোতে থাককে পায়ের আলতো ছোঁয়ায় তাকে ট্যাকল করেন ফ্রান্সিসকো ভিকারি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভার) সহায়তা নিয়ে পেনাল্টি দেন রেফারি। সুযোগ পেয়ে কাজে লাগাতে ভুল করেননি মোরাতা।

৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গিয়ানলুকা ফ্যাবোট্রা। ডি বক্সের মাথা থেকে বাঁ পায়ের বুলেট গতির শট জড়ায় স্পালের জালে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তুরিনের ক্লাবটি। বিরতি থেকে ফেরার পরও বেশ কিছুক্ষণ কোনো গোলের দেখা পায়নি জুভেন্টাস। ঠিক ৭৮ মিনিটের সময় চিয়েজার ডিফেন্স চেরা পাস থেকে স্পালের জালে তৃতীয়বারের মতো বল জড়াতে ভুল করেননি ডেজান কুলুসেভস্কি। আর ম্যাচের অতিরিক্ত সময়ে শেষ বাঁশি বাজার আগে চতুর্থবারের মতো গোল করেন চিয়েজা নিজেই।

ফেব্রুয়ারির ৩ তারিখ প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে জুভেন্টাস। আর দ্বিতীয় লেগের খেলা হবে ফেব্রুয়ারির ১০ তারিখ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা