খেলা

তিন ম্যাচ পর ইপিএলে জয় পেল চেলসি

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে মাঠে নামার আগে টানা তিন ম্যাচ জয়হীন ছিল চেলসি। অবশেষে ফুলহামের মাঠে মেসন মাউন্টের গোলে ১-০ ব্যবধানে জয় পেল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি।

ফুলহামের মাঠে আধিপত্য ছিল ল্যাম্পার্ডের শিষ্যদেরই। বল পায়ে রেখে একের পর এক আক্রমণ করেও যখন গোলের দেখা মিলছিল না তখন শঙ্কা দেখা দিয়েছিল আবারও পয়েন্ট হারানোর। তবে না শেষ পর্যন্ত আর পয়েন্ট হারায়নি চেলসি, মেসন মাউন্টের করা একমাত্র গোলটিই তিন পয়েন্ট এনে দিয়েছে ব্লুজদের।

এর আগে যদিও প্রথমার্ধের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে ফুলহামের অ্যান্তোনি রবিনসন। অর্থাৎ দ্বিতীয়ার্ধের পুরোটা একজন কম নিয়ে খেলে স্বাগতিক দল।

শেষ ছয় রাউন্ডের চারটিতে হারা চেলসি ২৩তম মিনিটে এগিয়ে যেতে পারতো। ডি-বক্সের বাইরে থেকে হাকিম জিয়াশের জোরালো শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক আলফুঁস আরিওলা। দুই মিনিট পর ভাগ্যের ফেরে গোল পায়নি সফরকারীরা। ছয় গজ বক্সের সামনে থেকে মাউন্টের শট ফেরে ক্রসবারে লেগে। পরের মিনিটে কর্নারে আন্টোনিও রুডিগারের হেড ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে ফেরান আরিওলা।

৪২তম মিনিটে প্রথমার্ধের সবচেয়ে ভালো সুযোগটা পান ফুলহ্যামের ইভান কাভালেইরো। সতীর্থের পাস ছয় গজ বক্সের সামনে ফাঁকায় পেয়েও অবিশ্বাস্যভাবে বাইরে দিয়ে মারেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

বিরতির আগে বড় এক ধাক্কা খায় স্বাগতিকরা। চেলসির ডিফেন্ডার সেসার আসপিলিকুয়েতাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার অ্যান্তনি রবিনসন।

৭৮তম মিনিটে জয়সূচক গোলটি করেন মাউন্ট। বেন চিলওয়েলের ক্রস গোলরক্ষক ফেরানোর পর ডি-বক্সে বল পেয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার। যোগ করা সময়ে গোলরক্ষককে একা পেয়েও বাইরে মেরে হতাশ করেন টিমো ভার্নার।

প্রিমিয়ার লিগে নিজেদের ১৮ ম্যাচে এটি তাদের আট নম্বর জয় সাথে ও পাঁচ ড্র আর পাঁচ হারে ২৯ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এসছে চেলসি। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে ফুলহাম। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড শীর্ষে, ৩৩ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে লিভারপুল আর দুইয়ে উঠে এসেছে লেস্টার সিটি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা