খেলা

ওয়েস্ট ইন্ডিজ দল দেখে অবাক মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক : করোনাভাইরাসের জন্য খেলোয়াড়দের দেশের বাইরে সিরিজ না খেলার স্বাধীনতা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডাব্লিউআইসিবি)। কেউ সরে দাঁড়ালে তা ভবিষ্যতে তার খেলার পথে বাধা হবে না। সেই সুযোগটি বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির ক্রিকেটাররা।

তাইতো আসছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে করোনা আতঙ্কে বাংলাদেশ সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন জেসন হোল্ডার, ড্যারেন ব্রাভো, শেল্ডন কট্রেল ও শাই হোপরা। পাশাপাশি পারিবারিক কারণে না আসার সিদ্ধান্ত নিয়েছেন আরও দুই-একজন। নতুন চেহারায় ক্যারিবিয়ানরা আসছেন বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের এমন দল দেখে হতাশ বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

নিয়মিত খেলোয়াড়দের ছাড়া ওয়েস্ট ইন্ডিজের এই দল দেখে বিস্ময় লুকাননি বাঁহাতি ব্যাটসম্যান। বুধবার (৩০ ডিসেম্বর) মুমিনুল বলেন, ‘খানিকটা অবাক হয়েছি ওদের দলটা দেখে। প্রতিষ্ঠিত অনেক ক্রিকেটারই নেই। আমরা এতদিন পর খেলতে নামছি। স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল, ওরা ওদের সেরা দলটাই নিয়ে আসবে। শুধু আমি না, সবার একই প্রত্যাশা ছিল।’

চাইলেও মুমিনুল নিজের জায়গায় দাঁড়িয়ে অনেক কিছু বলতে পারেন না। পারেন না রাগ-ক্ষোভ কিংবা হতাশা ব্যক্ত করতে। তাতে ক্রিকেটীয় স্পিরিটে বাধা পড়ে। তবে প্রতিপক্ষ হিসেবে সফরকারী দলকে অবমূল্যায়ন কিংবা দুর্বল মনে করছেন না টেস্ট অধিনায়ক। তার সোজা কথা, ‘মাঠে নামলে তো আসলে কোন বোলারকে খেলছি, সেটা মাথায় থাকে না। আমার বোলাররা কোন ব্যাটসম্যানকে বল করছে, সেটাও বিবেচনা করে না। তারা খেলতে নামবে জাতীয় দলের জার্সিতে। আমরাও তাই। মনোভাব পাল্টাবে না।’

মুমিনুলের হাত ধরে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু করেছে। ভারতে দুটি এবং পাকিস্তানে একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। তিনটি ম্যাচেই তার দল অসহায় আত্মসম্পর্ণ করেছে। এবার ঘরের মাঠে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। প্রতিপক্ষ যে-ই হোক মুমিনুল পাক্কা ৬০ পয়েন্ট পকেটে পুরতে চান।

টেস্ট অধিনায়ক বলেছেন, ‘আমাদের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই অনেক গুরুত্বপূর্ণ। আমরা তিনটি ম্যাচ খেললেও এখনও পয়েন্ট পাইনি। আমাদের কাছে ভালো সুযোগ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে পয়েন্ট সংগ্রহের। চেষ্টা অবশ্যই থাকবে দুইটি ম্যাচ জেতার। তাহলে পূর্ণ ৬০ পয়েন্ট পাওয়া যাবে।’

এজন্য খেলোয়াড়দের মানসিকভাবে শক্ত থাকার আহ্বান টেস্ট অধিনায়কের, ‘কেউ যদি প্রতিপক্ষকে হালকা করে নেয় তাহলে সে ভুল করবে। আমাদের সর্বোচ্চ সুযোগকে কাজে লাগাতে হবে। নিজেদের শক্তি দিয়ে খেলতে হবে। মাথায় থাকতে হবে আমরা দীর্ঘদিন পর মাঠে ফিরছি। সেজন্য নিজেদের কাজটাও ঠিকঠাক ভাবে করতে হবে।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়? 

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা