খেলা

চুক্তি বাতিল করে উইঘুর মুসলমানদের পাশে গ্রিজম্যান

স্পোর্টস ডেস্ক : চীনের উইঘুর মুসলমানদের ওপর অত্যাচারে সহযোগিতার অভিযোগে টেলিকম কোম্পানি হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাতিল করলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার আঁতোয়া গ্রিজম্যান। বৃহস্পতিবার (১০ডিসেম্বর) নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় খেলা এই ফরোয়ার্ড।

গ্রিজম্যান লিখেছেন, ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার' ব্যবহারের মাধ্যমে উইঘুরে সংখ্যালঘু মুসলিমদের ওপর অত্যাচারে সহযোগিতার যে অভিযোগ উঠেছে হুয়াওয়ের বিরুদ্ধে, সেটি জানার পর আমি কোম্পানিটির সঙ্গে তাৎক্ষণিকভাবে নিজের চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা গেল মঙ্গলবার একটি প্রতিবেদনে জানিয়েছে, চীনে চেহারা দেখে উইঘুর শনাক্ত করার কাজে জড়িত হুয়াওয়ে। এই সফটওয়্যারের মাধ্যমে কোন উইঘুর সংখ্যালঘুর চেহারা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দেশটির পুলিশের কাছে একটি সতর্কবার্তা চলে যায়।

যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর পুরো বিশ্বের সমালোচনার মুখে পড়েছে চীন। মানবাধিকার সংস্থাগুলো বলছে, উইঘুরে কমপক্ষে ১০ লাখ মানুষ, যাদের বেশিরভাগই মুসলিম, তাদেরকে অমানবিক জীবনযাপন করতে হচ্ছে এবং প্রতিনিয়ত সরকারের অত্যাচারের শিকার হতে হচ্ছে।

২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গ্রিজম্যান ২০১৭ সালে হুয়াওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা