খেলা

র‌্যাংকিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ ফুটবল 

স্পোর্টস ডেস্ক : নেপালের বিপক্ষে মুজিববর্ষ সিরিজ জয়ের পর ফিফা র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮৭ থেকে ১৮৪ তে উঠেছিল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ প্রথমটি জিতেছিল ২-০ গোলে, দ্বিতীয়টি ড্র হয়েছিল গোলশূন্যভাবে। তিন ধাপ এগিয়ে ওই অবস্থানে বেশিদিন থাকা হলো না লালসবুজ জার্সিধারীদের। ১৪ দিন পরই দুই ধাপ নেমে গেলো জামাল ভূঁইয়ারা।

বৃহস্পতিবার (১০ডিসেম্বর) ঘোষিত সর্বশেষ ফিফা র‌্যাংকিংযে বাংলাদেশ ১৮৪ থেকে নেমে বাংলাদেশ ১৮৬ নম্বরে। গত ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে ৫-০ গোলের হারেই র‌্যাংকিংয়ে এই নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের।

কাতার বড় জয় পেলেও তারা এগিয়েছে মাত্র এক ধাপ। ৫৯ থকে ৫৮তে এশিয়ান চ্যাম্পিয়নরা। তাও বুরকিনা ফাসোর সঙ্গে যৌথভাবে। সর্বশেষ র‌্যাংকিংয়ে অবস্থান অপরিবর্তিত আছে বেশিরভাগ দেশের। যথারীতি শীর্ষে বেলজিয়াম। তারপর ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন ও আর্জেন্টিনা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা