খেলা

কিংবদন্তী ফুটবলার পাওলো রসি’র প্রয়াণ

স্পোর্টস ডেস্ক : দিয়েগো ম্যারাডোনার পর এবার চলে গেলেন বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তী ফুটবলার পাওলো রসি। ৬৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন সাবেক এই ইতালিয়ান ফরোয়ার্ড।

সর্বকালের সেরা ফরোয়ার্ডদের একজন ছিলেন ইতালির সাবেক এই ফুটবলার। তার মৃত্যুর খবর প্রথমে নিশ্চিত করেছে রসির কর্মস্থল ইতালিয়ান গণমাধ্যম রাই স্পোর্টস।

তবে, রসির মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানায়নি তারা।

১৯৮২ স্পেন বিশ্বকাপে ইতালির বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন রসি। সেই বিশ্বকাপে গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতেছিলেন রসি। একই বছর ব্যালন ডি'অর-ও জিতেছিলেন তিনি।

ক্লাব ফুটবল ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে তার ইতালিতেই। য়্যুভেন্তাস ও এসি মিলানের মত বড় ক্লাবগুলোয় খেলেছিলেন তিনি। দু'বার সিরিআ'সহ ১৯৮৪ ইউরোপিয়ান কাপ জিতেছেন রসি।

কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো ইতালিতে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা