খেলা

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে এবার পিংক বল টেস্ট

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের নতুন সংস্করণ গোলাপি তথা পিংক বলের টেস্ট। আগামী বছর ভারতে সফর করবে ইংল্যান্ড। এই সফরে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে একটি টেস্ট ম্যাচ আয়োজন করবে ভারত। বিশেষত্ব আনতে ম্যাচটি গোলাপি বলে আয়োজন করা হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম তৈরি করেছে ভারত, যার নাম মোতেরা স্টেডিয়াম। গুজরাটে অবস্থিত এই স্টেডিয়ামেই ২৪ ফেব্রুয়ারি দিন রাতের টেস্ট অনুষ্ঠিত হবে।

বিসিসিআইয়ের সচিব জয় শাহ জানিয়েছেন, চেন্নাইতে প্রথম টেস্ট শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে। দ্বিতীয় টেস্টও চেন্নাইতে, ১৩ ফেব্রুয়ারি থেকে। সিরিজের তৃতীয় ম্যাচ হবে পিংক বল টেস্ট। দিন রাতের সেই ম্যাচ মোতেরাতে ২৪ ফেব্রুয়ারি শুরু হবে। শেষ টেস্টও হবে একই ভেন্যুতে। ৪ মার্চ শুরু হবে সেই ম্যাচ।

এরপর ২ দলের মধ্যে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলা হবে। এই সিরিজ শুরু হবে ১২ মার্চ থেকে। ৫টি ম্যাচই হবে আহমেদাবাদে। একদিন পরপর হওয়া ম্যাচগুলির শেষ ম্যাচ মাঠে গড়াবে ২০ মার্চ। এরপর একদিনের সিরিজ খেলতে দুই দল চলে যাবে পুনেতে। সেখানে প্রথম ওয়ানডে ম্যাচ হবে ২৩ মার্চ। একই মাঠে সিরিজের বাকি দুটো ম্যাচ হবে ২৬ এবং ২৮ মার্চ।

এর আগে ২০২০ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে ইংল্যান্ডের ভারত সফরের কথা ছিল। করোনা মহামারির কারণে ২ দেশের সম্মতিতে তা পিছিয়ে দেয়া হয়। সেই সিরিজই এবার হবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

শাকিবের সঙ্গে পর্দার রোমান্সে সাবিলার স্বস্তি

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজা উপত্যকায় আবারো নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় এক ফিলিস্...

‘হাইব্রিড’ ইস্যুতে বিএনপিতে নতুন উদ্বেগ

দলের ভেতরে সুযোগসন্ধানী ও তথাকথিত ‘হাইব্রিড’ নেতাদের অনুপ্রবেশ নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা