খেলা

মুমিনুলের আঙ্গুলের অপারেশন দুবাইতে

ক্রীড়া ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক (টেস্ট) মুমিনুল হক সৌরভের ডানহাতের বৃদ্ধাঙ্গুলের অপারেশন হবে দুবাইতে। সোমবার (৭ ডিসেম্বর) বিকেলেই ভিসা পেয়েছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবি।

সময় স্বল্পতায় সোমবার সন্ধ্যা পর্যন্ত দুবাইয়ের টিকিট নিশ্চিত করা যায়নি। তবে আশা করা হচ্ছে, মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার ফ্লাইটে অপারেশের জন্য দুবাই রওনা হবেন মুমিনুল হক।

যেহেতু দুবাইতে আলাদা করে কোয়ারেন্টিন করতে হবে না, সে কারণেই দুবাইকে বেছে নিয়েছে বিসিবি। জানা গেছে, বুরজিল হাসপাতালে হবে মুমিনুলের আঙ্গুলের অপারেশন।

যদি মঙ্গলবারই তিনি দুবাই পৌঁছতে পারেন, তাহলে বুধবারের মধ্যেই অপারেশন হয়ে যাবার কথা। এই ধরণের অপারেশনের পর সেরে উঠতে সময় লাগে প্রায় মাস খানেক।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনার বিপক্ষে ম্যাচে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছিলেন মুমিনুল হক।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা