খেলা

অবশেষে লটারিতে সাকিব-রিয়াদের দলে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনার হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটিতে রয়েছেন সাকিব আল হাসানের মতো এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারও।

ইনজুরির কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়নি বাংলাদেশ দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। তখন ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় জাতীয় দলের এই তারকা ক্রিকেটার থাকবেন ফ্রি ক্রিকেটার হিসেবে। মাশরাফি ফিট হওয়ার পর যে কোনো দল চাইলেই তাকে দলে নিতে পারবে।

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরা মাশরাফিকে নেয়ার জন্য আগ্রহ দেখায় বরিশাল ও খুলনা। অবশেষে লটারির মাধ্যমে মাশরাফির দল নির্ধারণ হয়। ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খুলনার হয়ে খেলবেন তিনি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা