খেলা

সেভিয়ার মাঠে রিয়ালের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক : লা লিগায় অবশেষে জয়ের দেখা মিলল রিয়াল মাদ্রিদের। টানা তিন ম্যাচে জয়শূন্য থাকার পর অবশেষে শনিবার (৫ ডিসেম্বর) সেভিয়ার মাঠে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। নিজেদের শেষ তিন ম্যাচের দুটিতে হার আর একটিতে ড্র করে খাদের কিনারায় পৌঁছে যায় লস ব্ল্যাঙ্কোসরা। সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বনুর একমাত্র আত্মঘাতি গোলে জয় পেয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।

সেভিয়ার মাঠ রামোন সানচেজ পিজুয়ানে ম্যাচের শুরু থেকেই এক ভিন্ন রিয়ালের দেখা মেলে। শুরুতেই একাধিক গোলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের গোল মিসের মহড়ায় তা আর হয়নি।

ম্যাচের প্রথম মিনিটে লুকাস ভাস্কেজের ডিফেন্স চেরা পাসে সেভিয়ার ডি বক্সে বল পেয়ে যান ভিনিসিয়াস কিন্তু দুর্দান্ত সুযোগ হাতছাড়া করেন গোলের বাইরে শট নিয়ে। এরপর ম্যাচের পঞ্চম মিনিটের মাথায় আবারও সুযোগ আসে ভিনিসিয়াসের কাছে তবে এবারেও হাতছাড়া করেন এই তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

খেলার ২১ মিনিটের মাথায় রিয়ালের সামনে আরও একবার গোলের সুযোগ আসে এবারেও রিয়াল ব্যর্থ। এরপর ৩৮ মিনিটের মাথায় রদ্রিগোর দারুণ এক পাস থেকে সেভিয়া ডি বক্সে চমৎকার এক শট নেন বেনজেমা তবে এবার বাধা হয়ে দাঁড়ায় ইয়াসিন বনো। তাই তো প্রথমার্ধে আর এগিয়ে যাওয়া হয়নি লস ব্ল্যাঙ্কোসদের।

বিরতি থেকে ফিরেই ম্যাচের ৫৫ মিনিটের মাথায় কাউন্টার অ্যাটাকে সেভিয়ার ডি বক্সে ভিনিসিয়াসের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন ফারল্যান্ড মেন্ডি। ভিনিসিয়াস দারুণ এক শটে বল জালে জড়ানোর চেষ্টা করলে বল ইয়াসিন বনুর গায়ে লেগে গোলপোস্টে ঢুকে পড়ে। আর তার আত্মঘাতি গোলেই রিয়াল ম্যাচে লিগ নেয় ১-০ ব্যবধানে।

ম্যাচের বাকি সময়টা দুই দলই আক্রমণ প্রতি আক্রমণ করে যায় কিন্তু আর কেউই গোলের দেখা পায়নি। ঘরের মাঠে ম্যাচের ৬৩ শতাংশ বলই নিজেদের দখলে রাখে সেভিয়া। রিয়াল মাদ্রিদের যেখানে ১০টি শট গোল বরাবর নিয়েছিল সেখানে সেভিয়ার শট সংখ্যা ১২টি। আবার গোলের সুযোগ তৈরির ক্ষেত্রেও রিয়ালের থেকে এগিয়ে তাঁরা। লস ব্ল্যাঙ্কোসরা গোটা ম্যাচে মোট ৯টি গোলের সুযোগ তৈরি করেছে বিপরীতে সেভিয়ার করেছে ১০টি। তবে দিন শেষে পার্থক্য গড়ে দিয়েছে ইয়াসিন বনুর ওই আত্মঘাতি গোলটিই। আর তাতেই তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে রিয়াল।

এই জয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে লস ব্ল্যাঙ্কোসরা। ১১ ম্যাচে ৬টি জয় ২টি ড্র আর ৩ হারে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল। চার পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল সোসিয়েদাদ আর ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা