খেলা

কাতারে ৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১২৫ ধাপ এগিয়ে কাতার। মাঠের লড়াইয়েও ব্যবধানটা ফুটিয়ে তুলল দলটি। ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্বের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় লেগের লড়াইয়ে বাংলাদেশকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে কাতার।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম লেগের লড়াইয়ে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। বাছাই পর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলা বাংলাদেশের পয়েন্ট মাত্র ১। ভারতের বিপক্ষে ড্র করে একটা পয়েন্ট পেয়েছিল জেমি ডে’র দল।

শুক্রবার (৪ ডিসেম্বর) কাতারের আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে কাতার-বাংলাদেশের দ্বিতীয় লেগের লড়াই শুরু হয়েছিল বাংলাদেশ সময় রাত ১০টায়।

পিছিয়ে থাকা বাংলাদেশ রক্ষণাত্মক ছক কষেছিল। তবুও বড় ব্যবধানে হার এড়াতে পারেনি জামাল ভূঁইয়ার দল। শুরু থেকেই একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণকে গুড়িয়ে দিতে চেয়েছেন স্বাগতিকরা।

চতুর্থ মিনিটে আহমেদ আলাদিনের হেড পোস্টে লেগে ফিরে আসলে বেঁচে যায় বাংলাদেশ। তবে প্রথম গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ম্যাচের নবম মিনিটে আব্দেল আজিজের শট ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়িয়ে যায়।

৩১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আকরাম আফিফ। প্রথমার্ধে আর গোল হয়নি। ৫৫ ও ৬৪ মিনিটে দারুণ নৈপুণ্যে বাংলাদেশকে গোলের হাত থেকে বাঁচান কিছুদিন আগে অভিষেক হওয়া গোলরক্ষক জিকো। ৭০মিনিটে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা শেষ হয়ে যায় বাংলাদেশের। ডি-বক্সে মোয়েদ হাসানকে ফাউল করেন তপু বর্মন। আল মোয়েজ আলির স্পট কিক জিকো ঝাঁপিয়ে পড়ে হাত ছোঁয়ালেও ঠেকাতে পারেননি।

মিনিট দুই পর বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে প্রায় জড়িয়েই দিচ্ছিলেন তপু বর্মন। ভাগ্য ভালো বল পোস্টে লেগে ফিরে আসে। ৭৮ মিনিটে আব্দেল আজিজের আড়াআড়ি পাস বুক দিয়ে ঠেলে নিজেদের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন মোয়েজ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডি-বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে আরও এক গোল করেন আফিফ। যাতে শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদশেকে।

বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান জিকো, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ. রহমত মিয়া, রিয়াদুল হাসান, জামাল ভূইয়া, সোহেল রানা, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সাদউদ্দিন ও মাহবুবুর রহমান সুফিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের খবর জানিয়েছে কাতারভিত্তিক...

সতীর্থদের জন্য মেসির বিশ্বকাপ উপহার

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছে...

বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত

জীবনটাই যেন রূপালি পর্দার এক চিত্রনাট্য। একসময় বেঙ্গালুরুর রাস্তায় বাসের টি...

মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

সোমবার (২৭ জুলাই) সকালে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে সোমবার সকালে নিরাপদ খ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা