খেলা

বরিশালের বিপক্ষে দাপুটে জয় খুলনার

স্পোর্টস ডেস্ক : ফরচুন বরিশালকে ৪৮ রানে হারিয়েছে জেমকন খুলনা। এই জয়ে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ওঠে এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

শুক্রবার (০৪ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উইকেটরক্ষক জাকির হাসানের ফিফটিতে ৬ উইকেটে ১৭৩ রান করে খুলনা। ১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায় বরিশাল।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল হয়নি খুলনার। দলীয় ১৯ রানে বিদায় নেন ওপেনার জহুরুল ইসলাম (২)। এরপর ইমরুল কায়েসকে নিয়ে রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার জাকির হাসান। তাদের ৯০ রানের জুটি ভাঙেন কামরুল ইসলাম।

তামিম ইকবালের হাতে বন্দী হয়ে সাজঘরে ফেরেন ইমরুল (৩৭)। এর পরপরই ফেরেন জাকির। তার ৪২ বলে ৬৩ রানের ইনিংসটি সাজানো ছিল ১০ চারে। দলীয় ১৩০ রানে চতুর্থ উইকেট হিসেবে আউট হন সাকিব আল হাসান (১৪)।

শেষদিকে অধিনায়ক মাহমুদউল্লার ১৪ বলে ২৪ রানের ওপর ভর করে লড়াকু সংগ্রহ পায় খুলনা। এর আগে শামীম হাসান করেন ৬ রান। আরিফুল হক ৬ ও শুভাগত হোম ৫ রানে অপরাজিত থাকেন। বরিশালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন কামরুল। ২ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ।

জবাব দিতে নেমে শুরটা দুর্দান্ত করে বরিশাল। ওপেনিং জুটিতে দলকে ৫৭ রান এনে দেন তামিম ও পারভেজ হোসেন ইমন। তাদের এই জুটি ভাঙেন শুভাগত। ব্যক্তিগত ১৯ রানে বিদায় নেন ইমন। এরপর স্কোরবোর্ডে আর এক রান যোগ হতেই শুভগতর দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন তামিম। তার ২১ বলে ৩২ রানের ইনিংসটি সাজানো ছিল ৪ চার ও ১ ছয়ে।

রান আউটের শিকার হয়ে দলকে আবারও খাদের কিনারে ঠেলে দেন আফিফ হোসেন (৩)। এরপর তৌহিদ হৃদয় (৩৩) ও ইরফান শুক্কুর (১৬) চেষ্টা করেছিলেন জুটি গড়তে। কিন্তু তা আর সম্ভব হয়নি। মাহিদুল ইসলাম অঙ্কন ১০, মেহেদী হাসানের ১, তাসকিনের ০, তানভীর ইসলাম ০, কামরুলের ১ রান কেবল পরাজয়ের ব্যবধানটুকু কমাতে পেরেছে।

ব্যাট হাতে ব্যর্থ হলেও ৪ ওভারে ২২ রান দিয়ে এক উইকেট নিয়েছেন সাকিব। দু’টি করে উইকেট নিয়েছেন শুভাগত, শহিদুল ইসলাম ও হাসান মাহমুদ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা