খেলা

মুমিনুলকে দুবাই পাঠানোর পরিকল্পনা বিসিবির

ক্রীড়া প্রতিবেদক : চিড় ধরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলে অস্ত্রোপচারে জন্য মুমিনুল হককে দুবাই পাঠাতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। টাইগার ক্রিকেট প্রশাসন চাইছে দ্রুততম সময়ের মধ্যেই কাজটি সেরে ফেলতে। তবে যদি দুবাই পাঠানোর প্রক্রিয়া বিলম্বিত হয় সেক্ষেত্রে দেশেই তাঁর অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

শুক্রবার (৪ ডিসেম্বর) এখবর জানিয়েছেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি জানালেন, ‘ওর দুবাই যাওয়ার ব্যাপারে আমরা আগামিকাল নিশ্চিত হবো। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব পাঠাতে। তবে আমরা চাইলেই তো আর হবে না, ব্যাংকের ব্যাপার আছে, ভিসার ব্যাপার আছে। আমরা তাড়াতাড়িই অপারেশন করে ফেলতে চাইছি। দেরি করা যাবে না। যদি দুবাইয়ে তাড়াতাড়ি করা সম্ভব না হয় তাহলে দেশেই করে ফেলতে হবে।’

প্রসঙ্গত, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান গাজী গ্রুপ চট্টগ্রামে টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। ওইদিন রাতে করা স্ক্যান রিপোর্টে দেখা যায় তার আঙুলে চিড় ধরেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা