খেলা

রোনালদোরর ঝুলিতে গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড

ক্রীড়া ডেস্ক : যে পুরস্কার একজন খেলোয়াড় তার ক্যারিয়ারে একবারই পান, সেটাও পেয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসি ও রবার্ট লেভানদোভস্কির মতো প্রতিদ্বন্দ্বীকে টপকে প্রথম পর্তুগিজ হিসেবে মর্যাদাপূর্ণ গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন তিনি।

২০০৩ সালে চালু হওয়া এই ট্রফি দেওয়া হয় ইউরোপিয়ান ফুটবলে এখনও খেলছেন এমন খেলোয়াড়কে, বয়স হতে হবে ন্যূনতম ২৮। বিজয়ীকে মোনাকোর ‘দ্য চ্যাম্পিয়নস প্রমেনেড’র নরম মাটিতে স্থায়ীভাবে তার পায়ের ছাপ দিতে আমন্ত্রণ জানানো হয়।

আন্তর্জাতিক সাংবাদিকরা এই ট্রফির জন্য ১০ জন খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। সেখান থেকে ভক্তদের ভোটে নির্বাচিত করা হয় বিজয়ী। এবার মেসি, নেইমার, লেভানদোভস্কি, সার্জিও আগুয়েরো, সার্জিও রামোস, মোহাম্মদ সালাহ, জেরার্দ পিকে, জর্জিও কিয়েল্লিনি ও আর্তুরো ভিদালকে পেছনে ফেলে এই অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো। গত মৌসুমে জুভেন্টাসের হয়ে ৪৬ ম্যাচে ৪৭ গোল করেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

এই পুরস্কার প্রথমবার পেয়েছিলেন রবার্তো বাজ্জিও। গত বছর এটি জেতেন রিয়াল মাদ্রিদের লুকা মদরিচ। এছাড়া এডিনসন কাভানি, ইকার ক্যাসিয়াস, জিয়ানলুইজি বুফন ও স্যামুয়েল ইতো এ বিশেষ পুরস্কার পান।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা