খেলা

সাকিব-মাহমুদউল্লাহর দলে যোগ দিচ্ছেন মাশরাফি!

ক্রীড়া প্রতিবেদক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফি বিন মর্তুজাকে দলে ভেড়াতে প্রতিযোগিতায় নেমেছে অংশগ্রহণকারী তিনটি দল। ‘নড়াইল এক্সপ্রেস’কে নিয়ে আগ্রহ দেখিয়েছে জেমকন খুলনা। অন্যদিকে ফরচুন বরিশালও মাশরাফিকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। আবার গুঞ্জন রয়েছে বেক্সিমকো ঢাকাও ৩৭ বছর বয়সী পেসারের প্রতি আগ্রহ দেখিয়েছে।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) মিরপুরে মাশরাফির প্রতি আগ্রহের কথা সাংবাদিকদের জানিয়েছেন, জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল। তিনি জানান, খুলনা মাশিরাফিকে দলে নিতে চায়। তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিষয়টি জানিয়েছেন।

নাফিস ইকবাল বলেন, ‘মাশরাফি এমন একটা নাম, এমন একটা প্লেয়ার, তাকে যে কেউই দলে নিতে চাইবে। আমরাও তার প্রতি আগ্রহ দেখিয়েছি। তবে এখানে দেখতে হবে, মাশরাফিকে পাওয়ার সম্ভাব্যতা কতটুকু, ওর কাছে থেকে জানতে হবে তার কি অবস্থা, তার ফিটনেসের কি অবস্থা। আর দ্বিতীয় কথা হলো, বোর্ডের একটা নীতিমালা ছিল যে, মাশরাফি যখন অন্তর্ভূক্ত হবে তখন কিভাবে তাকে দলে নেওয়া হবে। কারণ ওর নাম ড্রাফটে ছিল না। একাধিক দল যদি আগ্রহ দেখায় তখন বোর্ডের নীতিমালা কী হবে সেটা বোর্ড সিদ্ধান্ত নেবে। আমরা আমদের আগ্রহের কথা জানিয়েছি। বাকিটুকু বোর্ডের কাছে।’

বিসিসি সূত্রে জানা গেছে, ফরচুন বরিশাল তাকে দলে নিতে চায়। আবার মিরপুরের সিটি ক্লাব মাঠে বেক্সিমকোর ঢাকার ট্রেনার বায়েজিদুল ইসলামের সঙ্গেও মাশারাফিকে দেখা গেছে।

টুর্নামেন্ট শুরু আগে বিসিবি জানিয়েছিল, ইনজুরি থেকে সেরে উঠলে মাশরাফি যেকোনো দলে সরাসরি খেলতে পারবেন। যদি একাধিক দল আগ্রহ দেখায় সেক্ষত্রে লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে মাশরাফি কোন দলে খেলবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা