খেলা

নারী ফুটবলে মাতৃত্বকালীন ছুটি চালু

আন্তর্জাতিক ডেস্ক : নতুন নিয়ম নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সংবাদমাধ্যমকে বলেন, ফিফার নিয়ম অনুযায়ী, ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি যারা নেবেন, তারা বেতনের (চুক্তি অনুযায়ী) দুই-তৃতীয়াংশ অর্থ পাবেন।

এ ছাড়া গর্ভধারণের জন্য কোনও মহিলা ফুটবলার যাতে সমস্যায় না পড়েন, সে দিকেও কড়া নজর রাখবে বলে জানিয়েছে ফিফা।

শুক্রবার ( ৪ ডিসেম্বর) নতুন আইনটি অনুমোদন দিয়েছে ফিফা। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ইন্ডিয়ার এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হয়।

আমরা নারী ফুটবলের উন্নয়নে অনেক গুরুত্ব দিতে চাই। তাদের এই বিষয়গুলো (মাতৃত্বকালীন) আমাদের দেখতে হবে। তাদের মাতৃত্বকালীন ছুটির দরকার হলে চিন্তার কোনও ব্যাপারই নেই। তারা ছুটি নিতে পারবে। মহিলাদের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হলে, এ সব দিকে আমাদের নজর দিতেই হবে।

ফিফার নতুন নিয়মে সুবিধা আছে কোচদের জন্যও। তবে ঠিক কি সুবিধা রাখা হবে সেটা স্পষ্ট করেননি ফিফা সভাপতি। তিনি বলেন, ‘ফুটবলের উন্নয়ন এবং প্লেয়ারদের অনুপ্রাণিত করার কাজটা করে থাকেন কোচরাই। তাদের চাকরির নিরাপত্তা থাকা দরকার। কোচদের সুরক্ষার জন্য ন্যূনতম একটা মান বজায় রাখতে হবে আমাদেরই।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা