খেলা
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

টেস্টে পাশ, লটারিতে মাশরাফির ভাগ্য নির্ধারণ

ক্রীড়া প্রতিবেদক : চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে আর বাঁধা নেই মাশরাফি বিন মর্তুজার। বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন তিনি। বিপ টেস্টে বিসিবির দেয়া নির্ধারিত মাপকাঠি ছুঁয়ে ফেলেছেন নড়াইল এক্সপ্রেস। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ফিটনেস টেস্ট উতরে গেলেও মাশরাফি কোন দলে খেলবেন তা এখনো নিশ্চিত হয়নি। লটারির মাধ্যমে নির্ধারণ হতে পারে মাশরাফির ভাগ্য। রোববারই (৬ ডিসেম্বর) সেই লটারি অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। এরপরই জানা যাবে চলমান টুর্নামন্টে কোন দলে খেলছেন তিনি।

করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে দেশের মাটিতে ক্রিকেট ফিরেছিল। প্রস্তুতির অভাবের কথা জানিয়ে ওই টুর্নামেন্টে খেলেননি জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

এবার আরও বড় পরিসরে পাঁচ দলের কর্পোরেট লিগ আয়োজন করেছে বিসিবি। তবে গোড়ালির ইনজুরির কারণে এই টুর্নামেন্টের শুরুর দিকে খেলতে পারেননি তিনি তবে এখন ম্যাচ খেলতে প্রস্তুত আছেন দেশের সফল এই অধিনায়ক।

এজন্য গত ২ ডিসেম্বর বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করতে দেখা গিয়েছিল তাঁকে। টুর্নামেন্ট শুরুর আগে বিসিবিও জানিয়েছিল মাশরাফি ফিট হলে টুর্নামেন্টের মাঝপথে যে কোন দলই তাঁকে নিতে পারবে।

তাই তাঁকে পেতে মরিয়া হয়ে উঠেছে দলগুলো। ইতিমধ্যে জেমকন খুলনা, ফরচুন বরিশাল এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী মাশরাফিকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে।

তারই অংশ হিসেবে বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা দিলেন তিনি। সেখানে উতরে যাওয়ায় কোন দলে খেলবেন তিনি তা নির্ধারিত করতে লটারির সাহায্য নেবে বিসিবি। এরপরই পাঁচ দলের যে কোন একটি দলে খেলতে দেখা যাবে তাকে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা