খেলা

দলে জায়গা হলো না আশরাফুলের

ক্রীড়া প্রতিবেদক : ফিটনেসের উন্নতি ঘটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো কিছু করার লক্ষ্যের ব্যাপারে জানিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু মাঠের খেলায় ঘটেনি এর প্রতিফলন। মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে পাঁচটি ম্যাচ খেলেও বলার মতো কিছুই করতে পারেননি তিনি। সবমিলিয়ে তার সংগ্রহ মাত্র ৫৭ রান।

ফলে হলো যা হওয়ার তাই! নিজেদের ষষ্ঠ ম্যাচের একাদশ থেকে আশরাফুলকে বাদ দিয়েছে রাজশাহী। জেমকন খুলনার বিপক্ষে ম্যাচের একাদশে আশরাফুলের জায়গায় সুযোগ দেয়া হয়েছে জাকের আলি অনিককে। এছাড়া এবাদত হোসেনের জায়গায় দলে ঢুকেছেন তারকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

বেক্সিমকো ঢাকার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৫ রান করে যাত্রা শুরু করেছিলেন আশরাফুল। পরের ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে জেতার দিন অপরাজিত থাকেন ২৫ রান করে। তবে পরের ম্যাচে আউট হয়ে যান ৬ রানে। গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে তার ব্যাট থেকে আসে ২১ বলে ২০ রান। সবশেষ ঢাকার বিপক্ষে ফিরতি ম্যাচে আউট হন মাত্র ১ রান করে।

সবমিলিয়ে আসরের পাঁচ ম্যাচে মাত্র ৫৭ রান করতে পেরেছেন আশরাফুল। বিপরীতে খেলেছেন ৬২টি বল। টি-টোয়েন্টি ক্রিকেটে বাউন্ডারির কদর সবচেয়ে বেশি থাকলেও, আশরাফুলের ব্যাট থেকে এসেছে মাত্র ৫টি চারের মার, নেই কোনো ছক্কা। ফলে স্বাভাবিকভাবেই তাকে একাদশে রাখেনি রাজশাহী। খুলনার বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামছে তারা।

জেমকন খুলনা একাদশ : সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, আলআমিন হোসেন, জহুরুল ইসলাম অমি, জাকির হাসান (উইকেটরক্ষক) শামীম পাটোয়ারি, আরিফুল হক, হাসান মাহমুদ ও শহীদুল ইসলাম।

মিনিস্টার গ্রুপ রাজশাহী একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনিসুল ইসলাম ইমন, রনি তালুকদার, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, ফরহাদ রেজা, আরাফাত সানি, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম মুগ্ধ।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা