খেলা

অস্ট্রেলিয়ার নীতি পুলিশের আপত্তিতে বিগ ব্যাশে নেই সাকিব

স্পোর্টস ডেস্ক : জুয়াড়ির দেওয়া প্রস্তাবের তথ্য গোপন করায় এক বছরের জন্য সব ধরনের ক্রিকেটে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে গত মাসে সেই নিষেধাজ্ঞার সময় শেষ হয়েছে, তাই সাকিব আবারও ফিরতে পারবেন আন্তর্জাতিকসহ সব ধরনের ক্রিকেটে। তবে সহসায় তার ফেরা হচ্ছে না বিগ ব্যাশে কারণ তাকে নিয়ে এখনও সন্দিহান ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতি পুলিশ বিভাগ।

অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টিতে কোনো ক্রিকেটারকে দলে ভেড়ানোর আগে সবার আগে নীতি পুলিশের ছাড়পত্রের প্রয়োজন পড়ে। আর সেই ছাড়পত্রই পাননি সাকিব। অস্ট্রেলিয়ার দৈনিক গোল্ড কোস্ট বুলেটিন এমন খবরই জানিয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সাকিবকে নিতে আগ্রহ দেখিয়েছিল বিগ ব্যাশের একটি দল। কিন্তু সিএর নৈতিক পুলিশ বিভাগের আপত্তিতে শেষ পর্যন্ত সেটি আর এগোয়নি। যদি কোনো খেলোয়াড় অনৈতিক কর্মকাণ্ডের কারণে শাস্তি পেয়ে থাকেন, তাঁদের খেলার ব্যাপারে সিএ’র নৈতিক পুলিশ বিভাগ সাধারণত অনুমতি দেয় না। সাকিবের সাম্প্রতিক অতীতই হয়তো তাদের নিরুৎসাহিত করেছে।

সাকিবের নিষেধাজ্ঞা আইসিসি তুলে নিয়েছে ইতোমধ্যেই আর সেই সঙ্গে তাঁর হারানো রাজত্বও ফিরিয়ে দিয়েছে। নিষেধাজ্ঞা কাটিয়ে আইসিসি'র ওয়ানডে'র অলরাউন্ডারের র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে ফিরেছেন সাকিব, আর টি-টোয়েন্টিতে ফিরেছেন দুই নাম্বার দিয়ে। তাকে নিয়ে ফ্রাঞ্চাইজিরা যে কাড়াকাড়ি করবে তা বেশ অনুমেয়ই, তবে নীতি পুলিশের অনাপত্তিতে সাকিবকে বিগ ব্যাশেই দেখা যাবে না।

আগামী ১০ ডিসেম্বর থেকে নতুন কিছু নিয়ম এনে শুরু হচ্ছে এবারের বিগ ব্যাশ। এই টুর্নামেন্টে সাকিবকে দেখার সম্ভাবনা তাই নেই। এর আগে মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশ খেলেছিলেন শীর্ষ এই অলরাউন্ডার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

বার্লিন প্রাইডের কাছে গাড়ি হামলা, নিহত সন্দেহভাজন

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছাকাছি এলাকায় গাড়ি হামলার ঘটনায় এক...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের খবর জানিয়েছে কাতারভিত্তিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা