ছবি: সংগৃহিত
খেলা

ডিসেম্বরের পরই অবসর নিয়ে সিদ্ধান্ত নেবেন নেইমার

স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না ব্রাজিলিয়ান তারকা নেইমার। ক্লাবে থাকবেন, নতুন কোনো ঠিকানায় যাবেন নাকি ফুটবলকে বিদায় জানাবেন—এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন বলে জানিয়েছেন তিনি।

সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। চুক্তির শেষ পর্যন্ত ক্লাবের হয়ে খেলায় মনোযোগ দিতে চান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপরই ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার সাও পাওলোতে নেইমার জুনিয়র ইনস্টিটিউটের দাতব্য নিলাম অনুষ্ঠানে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন নেইমার।

তিনি বলেন, ‘আমি জানি না আর কত দিন খেলব। অবসরের কথা এখনো ভাবিনি, তবে কত দিন খেলতে পারব সেটাও জানি না। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। আমি সেই চুক্তি শেষ করতে চাই এবং সান্তোসের জার্সির সম্মান রাখতে চাই। এরপর সিদ্ধান্ত নেব—এখানে থাকব, অন্য কোথাও যাব নাকি খেলা ছেড়ে দেব।’

নেইমার আরও বলেন, ‘ডিসেম্বর আসতে এখনো অনেক সময় বাকি। তাই আমি এক ম্যাচ করে এগোতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন আমি শারীরিকভাবে ভালো অনুভব করছি।’

এদিকে কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে রেমোর বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে সান্তোস। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় পরের রাউন্ডে যেতে হলে জয় প্রয়োজন দলটির। ম্যাচটির জন্য নিজেকে প্রস্তুত বলে জানিয়েছেন নেইমার।

সান্তোসে নিজের অবস্থান নিয়ে মজার ছলে নেইমার বলেন, ‘সান্তোসে কী হবে, সেটা খেলোয়াড় জানার আগেই সংবাদমাধ্যমে বের হয়ে যায়। সাংবাদিকেরা আগেই লিখে দিয়েছেন আমি বেঞ্চে থাকব। তবে আমি কোচের জন্য শতভাগ প্রস্তুত। সুযোগ পেলে মাঠে নেমে দলকে সাহায্য করতে চাই।’

এর আগে বিশ্বকাপের পর ব্রাজিল জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। তবে তার বাবা নেইমার সান্তোস সিনিয়র জানিয়েছেন, ওই বক্তব্যকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই।

তিনি বলেন, নেইমারের মন্তব্য ছিল তার বর্তমান অনুভূতির প্রকাশ, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। পরবর্তী বিশ্বকাপ শুরু হতে এখনো চার বছর বাকি থাকায় এত আগে জাতীয় দল থেকে বিদায়ের বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত দেওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা