খেলা

ফরমেশন বদলে আর্জেন্টিনায় বাড়ছে ধোঁয়াশা

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তার আগে শেষ প্রস্তুতি সেরে ফেলেছে আলবিসেলেস্তেরা, তবে শুরুর একাদশ ও কৌশল নিয়ে এখনও স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি কোচ লিওনেল স্কালোনি।

শেষ অনুশীলন সেশনে স্কালোনি দুই ধরনের ফরমেশন পরীক্ষা করেন, যেখানে মূলত রক্ষণভাগের কাঠামো নিয়েই বেশি পরীক্ষা-নিরীক্ষা দেখা যায়। এতে শুরুর একাদশ নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

প্রথম পর্যায়ে আর্জেন্টিনা খেলেছে ৪-৪-২ ফরমেশনে। সেখানে রক্ষণে ছিলেনগঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি এবং লিসান্দ্রো মার্টিনেজ। পরে বাঁ দিকের রক্ষণে সুযোগ পান ফ্যাকুন্ডো মদিনা।

অন্যদিকে, স্কালোনির দ্বিতীয় পরীক্ষামূলক ফরমেশন ছিল ৩-৫-২, যেখানে ডান ও বাম উইং-ব্যাক হিসেবে খেলেন গিউলিয়ানো সিমিওনে এবং নিকোলাস গনজালেজ । এই সেটআপে রোমেরোকে রাইট স্টপার, ওতামেন্দিকে সুইপার এবং লিসান্দ্রোকে লেফট স্টপার হিসেবে দেখা যায়।

তবে ম্যাচ শুরুর একাদশে এই ফরমেশন ব্যবহারের সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে আক্রমণাত্মক দুই উইং-ব্যাক থাকলে সেটি আরও কম বাস্তবসম্মত হতে পারে।

মিডফিল্ডে নিশ্চিতভাবে জায়গা পেতে পারেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং রদ্রিগো ডি পল। আক্রমণভাগে থাকছেন লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজ।

চোটের কারণে আগের অনুশীলনে অনুপস্থিত থাকা জুলিয়ান আলভারেজ এখনো পুরোপুরি ফিট নন, ফলে শুরুর একাদশে তার জায়গা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এই অবস্থায় একাদশে বাড়তি সুবিধায় আছেন থিয়াগো আলমাদা, যিনি মাঝমাঠ ও আক্রমণের মাঝে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সব মিলিয়ে স্কালোনির শেষ মুহূর্তের কৌশলগত পরীক্ষায় আর্জেন্টিনার শুরুর একাদশ এখনো বড় প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগমুহূর্তে তাই সমর্থকদের কৌতূহল আরও বেড়ে গেছে সম্ভাব্য স্কোয়াড নিয়ে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা