খেলা

গোল ও অ্যাসিস্ট, এমএলএসে নতুন রেকর্ড মেসির

ক্রীড়া ডেস্ক

কানাডার ক্লাব টরন্টো এফসিকে হারিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) জয়ের ধারায় ফিরেছে ইন্টার মায়ামি। শনিবার (৯ মে) রাতে নিজেদের মাঠে মায়ামি জিতেছে ৪–২ গোলের বড় ব্যবধানে। এই ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে এমএলএসে নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি।

টরন্টোর বিএমও ফিল্ডে হওয়া ম্যাচটিতে ৫৬ মিনিটে লুইস সুয়ারেজ আর ৭৩ মিনিটে সের্হিও রেগুইলনের গোলে সহায়তা করেন মেসি। এরপর ৭৫ মিনিটের সময় রদ্রিগো দি পলের অ্যাসিস্টে গোলদাতার খাতায় নাম লেখান নিজেই।

টরন্টোর বিপক্ষে ম্যাচে তিনটি গোলে যুক্ত থেকে মেসি এখন এমএলএসে দ্রুততম ১০০ গোলে অবদান রাখা খেলোয়াড়। এমএলএসের নিয়মিত মৌসুমে মাত্র ৬৪ ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করলেন। এর মধ্যে ৫৯টি গোল মেসির নিজের (ক্যারিয়ার গোল ৯০৭টি), সতীর্থদের সহায়তা করেছেন ৪১টিতে।

মেসি ১০০ গোলের মাইলফলকে কত দ্রুত পৌঁছেছেন, সেটি বোঝা যাবে যার রেকর্ড ভেঙেছেন, তার দিকে তাকালে। এত দিন এমএলএসে দ্রুততম ১০০ গোলে অবদানের রেকর্ড ছিল সেবাস্তিয়ান জিওভিনসো। টরন্টোর এই ফরোয়ার্ড ৫৮ গোল ও ৪২ অ্যাসিস্টে ১০০ ছুঁয়েছিলেন ৯৫ ম্যাচে। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়ে রবি কিনের লেগেছিল ৯৬ ম্যাচ।

আগের ম্যাচে অরল্যান্ডো সিটির কাছে ৪–৩ গোলে হেরে যাওয়া মায়ামি টরন্টোর বিপক্ষে জিতে ১২ ম্যাচে ২২ পয়েন্টে পৌঁছেছে। এক ম্যাচ কম খেলে নিউ ইংল্যান্ডের পয়েন্টও ২২। আর ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা