সংগৃহীত ছবি
খেলা

দেশে পৌঁছালেন হামজা

স্পোর্টস ডেস্ক: অবশেষে আজ বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা বাংলাদেশি বংশোদ্ভুত হামজা চৌধুরী। সেখানে আনুষ্ঠানিকতা সেরে সড়ক পথে বিকেল নাগাদ গিয়ে পৌঁছাবেন তার গ্রামের বাড়ি হবিগঞ্জে।

আরও পড়ুন: সাব্বিরের ব্যাটিং নিয়ে যা বললেন সুপারস্টার খান

রোববার (১৬ মার্চ ) ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে হামজার দল শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচের পুরো ৯০ মিনিটই খেলেছেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। লিডসের বিপক্ষে খেলেই দেশের উদ্দেশ্যে রওয়ানা হন হামজা চৌধুরী।

২৫ মার্চ ভারতের মেঘালয়ের শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্নপূরণ হবে হামজা চৌধুরীর।

বাংলাদেশ ফুটবল দল সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষ করে আগামী ১৮ মার্চ দেশে ফিরে আসবে। একই দিনে রাত ৯টার দিকে ঢাকায় আসবেন হামজা চৌধুরী। পরদিন সকালে দলের সঙ্গে ভারতের শিলং যাবেন তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা