খেলা

ট্রাম্পের আরোগ্য কামনায় শেবাগের আরাধনা

স্পোর্টস ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। শুক্রবার (২ অক্টোবর) এ খবর নিশ্চিত করে হোয়াইট হাউজ। তার অসুস্থতার খবর শুনে সারা বিশ্বে হইচই পড়ে যায়। আবার করোনা নিয়ে তার উদাসিনতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রোলের শিকারও হচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে ট্রাম্পকে নিয়ে মজা করে টুইট করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ।

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় বীরেন্দ্র শেবাগ। শুধু খেলাধুলা নয়, এর বাইরে রাজনীতি, বিদেশের খবর -সবকিছু নিয়েই ওয়াকিবহাল তিনি। সেই প্রসঙ্গে টুইটও করেন। আবার অনেক সময় সেলব্রিটি বা বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে মজা করে টুইট করে থাকেন। ঠিক এবার যেমন করলেন ট্রাম্পকে উদ্দেশ্য করে।

সাধু বেশে নিজেরই একটি ছবি পোস্ট করে বীরু লেখেন, ‘‌‘ট্রাম্পকে ‌কোভিডের মোকাবিলা করার জন্য বাবা শেবাগের আশীর্বাদ। গো করোনা গো করোনা গো।’‌’‌

এদিকে, এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে মার্কিন প্রেসিডেন্ট টুইট করে জানিয়েছিলেন, তার শীর্ষ উপদেষ্টা হোপ হিকস করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরই ডোনাল্ড ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প হোম কোয়ারেন্টাইনে যাওয়ার পাশাপাশি নমুনাও পরীক্ষা করান। শুক্রবার জানা যায়, তাদের দুজনের নমুনা পরীক্ষার ফলাফলই পজেটিভ এসেছে।

হোয়াইট হাউস সূত্রে খবর, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচনী বিতর্ক সভায় অংশ নেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওহাইয়ো গিয়েছিলেন হোপ হিকস। তারপর থেকে তার সঙ্গেই ছিলেন। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ও তার স্ত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছিল। শুক্রবার তার ফলাফল পজেটিভ আসে।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

মাদারীপুরে মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, আহত ৫

মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ শি...

ধানমন্ডি ৩২ নম্বরে জোরদার নিরাপত্তা

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্ট ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও...

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে: ভারতীয় হাইকমিশনার

অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ ও...

খলনায়ক থেকে নায়ক

ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশনধর্মী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা আবুল খায়ের জসিম...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা