খেলা

করোনা আক্রান্ত লিভারপুল তারকা সাদিও মানে

স্পোর্টস ডেস্ক : থিয়াগো আলকানতারার পর এবার করোনা আক্রান্ত হলেন লিভারপুলের তারকা স্ট্রাইকার সাদিও মানে। ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুলে করোনাভাইরাস বেশ ভালোভাবেই থাবা বসিয়েছে বলা যায়। শুক্রবার এ খবর নিজেরাই জানিয়েছে লিভারপুল।

থিয়াগো আলকানতারার করোনা পজেটিভ রিপোর্ট আসার পরদিনই লিভারপুলের সেনেগালিজ এই স্ট্রাইকারের করোনা পজেটিভ হওয়ার খবর আসলো। লিভারপুল তাদের এক বিবৃতিতে জানিয়েছে, “সাদিও মানে কোভিড-১৯ পজেটিভ। এখন স্বাস্থ্যবিধি মেনে তিনি সেলফ আইসোলেশনে রয়েছেন।”

গত সোমবারও আর্সেনালের বিপক্ষে খেলেছিলেন তিনি। ওই ম্যাচে গোলও করেছিলেন মানে এবং ৩-১ গোলে জিতেছিল লিভারপুল। এরপরই হালকা উপসর্গ দেখা দেয়। যার ফলে দ্রুত পরীক্ষা করা হয় এবং তাতেই বোঝা যাচ্ছিল তিনি কোভিড-১৯ আক্রান্ত। তবে, শারীরিকভাবে সুস্থই রয়েছেন তিনি।

লিভারপুল আরও জানিয়েছে, “থিয়াগো আলকানতারার মতোই লিভারপুল কোভিড-১৯ এর সব ধরনের প্রটোকল মেনেই সামনে এগিয়ে যাবে। সাদিও মানে যতদিন প্রয়োজন ততদিনই সেলফ আইসোলেশনে থাকবেন।”

এর আগে গত মঙ্গলবার লিভারপুল জানিয়েছিলো, বায়ার্ন মিউনিখ থেকে নিয়ে আসা তাদের মিডফিল্ডার থিয়াগো আলকানতারা করোনা পজেটিভ। তার আগেই আর্সেনালের বিপক্ষে ম্যাচে তাকে খেলায়নি লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। লিভারপুল ওয়েবসাইটে তখন জানানো হয়েছিল, ফিটনেস সমস্যার কারণেই আলকানতারাকে খেলানো হচ্ছে না।

আজই অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে লিভারপুল ক্লাবের। যদিও করোনার কারণে ম্যাচটি শেষ পর্যন্ত স্থগিত করা হয় কি না সন্দেহ রয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

মাদারীপুরে মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, আহত ৫

মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ শি...

ধানমন্ডি ৩২ নম্বরে জোরদার নিরাপত্তা

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্ট ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও...

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে: ভারতীয় হাইকমিশনার

অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ ও...

খলনায়ক থেকে নায়ক

ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশনধর্মী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা আবুল খায়ের জসিম...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা