শ্রীলঙ্কাকে ছাড়িয়ে  রুমানা আহমেদের দল   
খেলা

শ্রীলঙ্কাকে ছাড়িয়ে  রুমানা আহমেদের দল   

স্পোর্টস ডেস্ক :
আইসিসির মেয়েদের ওয়ানডে দলের র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে ছাড়িয়ে আট নম্বরে উঠেছে রুমানা আহমেদের দল।ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের ভালো করার ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়ে। র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদের পর এসেছে এই পরিবর্তন।

আইসিসি শুক্রবার বিবৃতি দিয়ে প্রকাশ করেছে সেটি।এই হালনাগাদে ২০১৯-২০ মৌসুমে দলগুলির পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ, আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনা এসেছে পঞ্চাশ শতাংশ করে।

হালনাগাদে বাংলাদেশের ওয়ানডে রেটিং পয়েন্ট বেড়েছে ৭। রুমানার দলের পয়েন্ট এখন ৬১। শ্রীলঙ্কা ৮ পয়েন্ট হারিয়ে ৪৭ পয়েন্ট নিয়ে নিচে নেমে গেছে। টি-টোয়েন্টিতে ২০২ পয়েন্ট নিয়ে আটে আছে শ্রীলঙ্কা। বাংলাদেশের পয়েন্ট ১৯২, তারা নয় নম্বরে।পয়েন্টের দিক থেকে বাংলাদেশের চেয়ে বেশি উন্নতি করেছে কেবল অস্ট্রেলিয়া। ৮ বেড়ে তাদের পয়েন্ট হয়েছে ১৬০। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও তারা রয়েছে শীর্ষে।

নিউ জিল্যান্ডকে টপকে টি-টোয়েন্টিতে তিনে উঠে গেছে ওয়ানডেতে দুইয়ে থাকা ভারত। ওয়ানডেতে নিউ জিল্যান্ডকে পেছনে ফেলে চার নম্বরে উঠেছে দক্ষিণ আফ্রিকা।টি-টোয়েন্টিতে দুই নম্বরে থাকা ইংল্যান্ড ওয়ানডেতে আছে তিনে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

মাদারীপুরে মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, আহত ৫

মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ শি...

ধানমন্ডি ৩২ নম্বরে জোরদার নিরাপত্তা

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্ট ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও...

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে: ভারতীয় হাইকমিশনার

অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ ও...

খলনায়ক থেকে নায়ক

ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশনধর্মী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা আবুল খায়ের জসিম...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা