পাঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরল মুম্বাই
খেলা

পাঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরল মুম্বাই

সান নিউজ ডেস্ক:

আইপিএলয়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে জয়ের পথে ফিরল মুম্বাই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার (০২ অক্টোবর) আবুধাবিতে রোহিত শর্মাদের সামনে বিশেষ প্রতিরোধ গড়ে তুলতে পারল না লোকেশ রাহুলের পাঞ্জাব।

মুম্বাইয়ের ছুঁড়ে দেওয়া ১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪৩ রানে আটকে গেল তারা। ৪৮ রানে জিতে মাঠ ছাড়ল গতবারের চ্যাম্পিয়নরা। আইপিএলে ৪ ম্যাচের মধ্যে মুম্বইেয়ের এটি দ্বিতীয় জয়। সমসংখ্যক ম্যাচ খেলে পাঞ্জাব হেরে গিয়েছে তিনটিতেই।

টসে জিতে আগে মুম্বাইকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন কিংস ইলেভেন অধিনায়ক লোকেশ রাহুল। উইকেট মোটেও ব্যাটিং সহায়ক ছিল না। প্রথম ওভারেই কটরেলের বলে বোল্ড হয়ে শূন্য হাতে মাঠ ছাড়েন কুইন্টন ডি’কক। শুরুতে একটু আড়ষ্টতা ছিল রোহিতের মধ্যেও। তা কাটিয়ে উঠতে তার বেশি সময় লাগেনি।

সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে বড় পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন তিনি। কিন্তু সূর্য (১০) হঠাৎ রান আউট হয়ে যান। তরুণ ঈশান কিষাণের (২৮) সঙ্গে ৬২ রান যোগ করেন রোহিত। সেটাই মূলত মুম্বইকে বড় স্কোর গড়ার পথ করে দেয়। শেষ পর্যন্ত সামির বলে ৪৫ বলে ৭০ রান করে আউট হন হিটম্যান। মারেন ৮টি চার ও ৩টি ছয়। আইপিএলে পাঁচ হাজার রানও এদিন পূর্ণ করলেন রোহিত।

অধিনায়ক ফিরে যাওয়ার পর কিয়েরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া দলকে বড় রানের পথে এগিয়ে নিয়ে যান। পোলার্ড ২০ বলে ৪৭ ও হার্দিক ১১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৯১ রান।

জবাবে পাঞ্জাবের হয়ে এদিনও আশা জাগিয়েছিলেন ফর্মে থাকা দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল। বিনা উইকেটে ৩৮ রান তোলার পরেই ছন্দপতন। ১৮ বলে ২৫ রান করে যশপ্রীত বুমরাহর বলে বোল্ড হয়ে যান মায়াঙ্ক। তিন নম্বরে নেমে করুণ নায়ারও (০) এদিও হতাশ করলেন।

চাপের মুখে নিকোলাস পুরানকে পাশে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছিলেন রাহুল। কিন্তু সেট হয়ে গিয়েও দলকে টানতে পারলেন না তিনি। ১৯ বলে ১৭ রান করে রাহুল চাহারের বলে আউট হন রাহুল। ৬০ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর কিছু লড়াই চালিয়েছিলেন পুরান। ২৭ বলে ৪৪ রান করেন তিনি। কিন্তু তাকে সঙ্গে দিতে পারেননি ম্যাক্সওয়েল (১১), নিশামরা (৭)। হারের গণ্ডি থেকে বেরতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাবও।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা