রাতেই যুক্তরাষ্ট্র ফিরে যাচ্ছেন সাকিব
খেলা

রাতেই যুক্তরাষ্ট্র ফিরে যাচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক :

আইসিসি থেকে পাওয়া নিষেধাজ্ঞার একদম শেষপ্রান্তে চলে এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি মাসের ২৯ তারিখে সাজামুক্ত হয়ে যাবেন তিনি। আশা ছিল, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন দেশের ক্রিকেটের এই রাজপুত্র।

এ সিরিজে খেলার জন্য গত মাসের শুরুতে (২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এসেছিলেন সাকিব। নিজের ক্রিকেট ক্যারিয়ারের হাতেখড়ি যেখানে, সেই বিকেএসপিতে গত ৫ সেপ্টেম্বর থেকে প্রায় এক মাস করেছেন নিবিড় অনুশীলন। সবার মতো তিনি নিজেও আশায় ছিলেন শ্রীলঙ্কা সফর দিয়ে মাঠে ফেরার।

কিন্তু বিধিবাম। কোয়ারেন্টাইনজনিত ইস্যুতে বাতিল হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। দুই দেশের ক্রিকেট বোর্ড সমঝোতার মাধ্যমে জানিয়েছে, পরবর্তীতে পরিবেশ-পরিস্থিতির উন্নতি ঘটলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই তিন ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশকে স্বাগত জানাবে লঙ্কান ক্রিকেট বোর্ড

এখন যেহেতু সিরিজ বাতিল হয়ে গেছে, তাই আর দেশে থাকছেন না সাকিব। আজ (১ অক্টোবর) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে তিনি চলে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে দুই কন্যাকে নিয়ে অবস্থান করছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। করোনাকালের শুরু থেকে সাকিব নিজেও ছিলেন যুক্তরাষ্ট্রেই। গত মার্চে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড সফর শেষ করে অল্প কিছুদিনের জন্য দেশে ফিরেছিলেন সাকিব। এরপর পরিবারের সঙ্গে থাকতে চলে যান যুক্তরাষ্ট্রে।

তবে ক্রিকেটে ফেরার তাড়া থেকেই সেপ্টেম্বরের ২ তারিখ দেশে ফিরে আসেন সাকিব। পরে ৫ সেপ্টেম্বর থেকে নিজ গরজে শুরু করেন ব্যক্তিগত অনুশীলন। যেখানে তার সহযোগিতায় ছিলেন বিকেএসপি জীবনে তার কাছের দুই কোচ ও গুরুতুল্য নাজমুল আবেদিন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন। কিন্তু শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় অনুশীলনে ইস্তফা দিয়ে আবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব।

এদিকে বিকেএসপিতে সাকিবের অনুশীলন ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে জানার জন্য ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল তুমুল। কিন্তু সে অর্থে তেমন কিছুই জানা যায়নি এই নিবিড় অনুশীলনের ব্যাপারে। মূলত আইসিসির বিধিনিষেধ থাকার কারণে সাকিব নিজেই নীরবে-নিভৃতে অনুশীলনের পথ বেছে নিয়েছিলেন। ২৮ অক্টোবরের পর আনুষ্ঠানিকভাবে সাকিবের বিষয়ে কথা বলতে পারবেন সাকিবের গুরুতুল্য নাজমুল আবেদিন ফাহিম

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা