ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল
খেলা

ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল

স্পোর্টস ডেস্ক:

ফরাসি ওপেন অভিযান শুরুর আগেই অনেক বিশেষজ্ঞ বলেছেন, ম্যাচ প্র্যাক্টিসের অভাব ভোগাতে পারে তাকে। তবে রাফায়েল নাদাল যে ভাবে দ্বিতীয় রাউন্ডেও প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে এগোলেন, তাতে ছন্দের অভাবে থাকার বিন্দুমাত্র ইঙ্গিত নেই। বুধবার (৩০ সেপ্টেম্বর) নাদালের প্রতিপক্ষ ছিলেন যুক্তরাষ্ট্রের ম্যাকেনজি ম্যাকডোনাল্ড। শক্ত এই প্রতিদ্বন্দ্বীকে নাদাল হারালেন ৬-১, ৬-০, ৬-৩। সময় লাগল ১ ঘণ্টা ৪০ মিনিট।

রজার ফেডেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার হাতছানি রয়েছে নাদালের সামনে। বুধবার বিশ্বের ২৩৬ নম্বর ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে নাদাল টানা ১১টি গেম জেতেন। তৃতীয় সেটেও নাদালের প্রতিপক্ষ কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সেটা সামলে নাদালের ফরাসি ওপেনে জয় হারের পরিস‌ংখ্যান ৯৫-২ নিয়ে যেতে কোনও সমস্যা হয়নি স্প্যানিশ তারকার। ‘আমার লক্ষ্য যতটা সম্ভব ভাল খেলা। এই ম্যাচটা দারুণ হয়েছে। খুব খুশি জিতে। আশা করছি এ ভাবেই এগিয়ে যেতে পারব। প্যারিসে, বিশেষ করে ফিলিপ শাতিয়ে কোর্টে খেলাটা আমার কাছে সব সময়ই বিশেষ,’ জেতার পরে বলেছেন নাদাল।

তৃতীয় রাউন্ডে তার সামনে ইতালির স্তেফানো ত্রাভাগলিয়া। পাশাপাশি তৃতীয় রাউন্ডে উঠেছেন যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন ডমিনিক থিমও। তিনি ৬-১, ৬-৩, ৭-৬ (৮-৬) হারান জ্যাক সককে। তবে তৃতীয় সেটে তিনটি সেট পয়েন্ট বাঁচাতে হয় থিমকে।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা